
ফরিদগঞ্জ, চাঁদপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
নীল কুঠি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে অবস্থিত সাহেবগঞ্জ নীলকুঠি একটি ঐতিহাসিক স্থাপনা। সরকারি বর্ণনা অনুযায়ী, এর প্রাথমিক স্থাপনা আনুমানিক ১৫৪০–১৫৪৬ সালের দিকে নির্মিত একটি দুর্গ বা বাণিজ্যকেন্দ্রের সঙ্গে সম্পর্কিত। ফলে এটি আনুমানিক ৪৮০ বছরেরও বেশি পুরোনো। কিন্তু স্থানীয় তথ্য অনুযায়ী এটি ৫০০ বছরেরও পুরনো স্থাপনা এবং আনুমানিক ৩০০ বছর পর্যন্ত কার্যরত ছিল । ইউরোপীয় বণিকেরা স্থানটিকে নীল চাষ ও নীল প্রক্রিয়াজাতকরণের কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। এখানে নীলগাছ থেকে নীল রং তৈরি, সংরক্ষণ ও বাণিজ্যের জন্য বিভিন্ন ভবন, গুদাম, রাস্তা, পানি নিষ্কাশনের ব্যবস্থা ও অন্যান্য স্থাপনা গড়ে ওঠে। নীল চাষে কৃষকদের ওপর চাপ প্রয়োগ করা হতো এবং স্থানীয় বর্ণনা অনুযায়ী, তাদের নিয়ন্ত্রণের জন্য জেলহাজতের ব্যবস্থাও ছিল। পরবর্তীতে কৃষকদের প্রতিরোধের ফলে চাঁদপুর অঞ্চলে ১৮৭৩ সালের দিকে নীল চাষ বন্ধ হয়ে যায়। এরপর কুঠিটির গুরুত্ব কমে যায় এবং দীর্ঘদিনের অবহেলায় অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়। বর্তমানে এখানে পুরোনো ইটের দেয়াল, ভগ্ন ভবন, রাস্তা, খাল ও অন্যান্য স্থাপনার কিছু চিহ্ন দেখা যায়। তাই সাহেবগঞ্জ নীলকুঠি শুধু একটি পুরোনো ভবন নয়—এটি বাংলার নীল চাষ, ঔপনিবেশিক বাণিজ্য এবং কৃষকদের সংগ্রামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্মারক। এর পাশেই দেখতো পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে বড় বিল গুলোর মধ্যে একটি গুপ্তের বিল। যেখানে বাঙালিদের অত্যাচার করে নীল চাষ করানো হতো।
কীভাবে যাবেন
ঢাকা থেকে সাহেবগঞ্জ নীলকুঠি যেতে প্রথমে চাঁদপুরের ফরিদগঞ্জ যেতে হবে। ফরিদগঞ্জ থেকে স্থানীয় সিএনজি বা অটোরিকশায় সাহেবগঞ্জ বাজার যেতে পারবেন। সেখান থেকে স্থানীয় যানবাহনে নীলকুঠিতে পৌঁছানো যায়। মোট যাত্রাপথ প্রায় ১৩০ কিলোমিটার, তবে যানজট ও রাস্তার অবস্থার কারণে সময় কম-বেশি হতে পারে। ঢাকা থেকে আসা যাওয়া/ ঢাকা-সাহেবগঞ্জ-ঢাকা সবোর্চ্চ ৮০০-১০০০ টাকা খরচ হবে।
কোথায় থাকবেন
চাঁদপুরের যেকোনো হোটেল
কাছে খাবারের ব্যবস্থা
সবরকম খাওয়ারের সুব্যবস্থা রয়েছে
সুবিধা
সকল ধরনের সুবিধা পাবেন ।
কাছের দর্শনীয় স্থান
চাঁদপুর বড় স্টেশন। হরিনা ফেরিঘাট- ইলিশের জন্য বিখ্যাত। ফরিদগঞ্জ শিশু পার্ক। আলতাফ মাস্টারঘাট। সাজু মোল্লা মাছ ঘাট।
দুর্গটি নিয়ে স্থানীয় ধারনা
স্থানীয় মতে ব্রিটিশদের পুর্বে পর্তুগিজরা ভারত উপমহাদেশে এসেছিল তখন তারা দূর্গটি স্থাপন করে। এবং স্থানীয়দের নানান ভাবে অত্যাচারের মাধ্যমে তাদের নীলচাষে বাধ্য করায়। তারপর এভাবেই চলতে থাকে। পর্তুগিজদের পর ব্রিটিশরা আশে তারাও একই ভাবে বাঙালির সোনার ফসল লুট করতে থাকে সর্বশেষ কৃষকদের বিক্ষোভের মুখে তারা দুর্গ ছেড়ে পালিয়ে যায়। এই দুর্গে কয়েকটি সুরঙ্গ রয়েছে। স্থানীয়দের মতে ২০/২৫ বছর আগে সুরঙ্গপথ উদঘাটন করতে গিয়ে কিছু মানুষ হারিয়ে গেলে সুরঙ্গের মুখ বন্ধ করে রাখা হয়।
আরও ছবি








ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Nahid Mahmud, চাঁদপুর · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →