
লাকসাম, কুমিল্লা · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়ি
★ ৪.৩ · ৩টি রিভিউ
• ইতিহাসের সাক্ষী হতে: পর্দার আড়ালে থেকে একজন নারীর শাসনভার পরিচালনা ও সমাজ সংস্কারের রোমাঞ্চকর ইতিহাস সরাসরি অনুভব করতে। • মনোরম পরিবেশ: ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত হওয়ায় এর চারপাশের শান্ত ও স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখার জন্য চমৎকার। সেখানে গেলে কী কী দেখবেন? • মূল প্রাসাদ ও জাদুঘর: নবাবের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক এবং তাঁর লেখা বইয়ের প্রাচীন পাণ্ডুলিপি। • ১০ গম্বুজ বিশিষ্ট মসজিদ: বাড়ির পাশেই অবস্থিত অনন্য স্থাপত্যশৈলীর একটি ঐতিহাসিক প্রাচীন মসজিদ। • নবাবের সমাধি: মসজিদের কাছেই অবস্থিত মহীয়সী এই নারীর কবর বা মাজার। • রাজকীয় ঘাট ও কাছারি ঘর: প্রাসাদের সামনে থাকা বিশাল পুকুরের সান বাঁধানো ঘাট এবং তৎকালীন রাজদরবারের কাছারি ঘর।
কীভাবে যাবেন
• ঢাকা থেকে: কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বা নোয়াখালীগামী যেকোনো আন্তঃনগর ট্রেনে (যেমন: মহানগর, তূর্ণা, বা উপকূল এক্সপ্রেস) উঠে লাকসাম স্টেশনে নেমে যান। • স্টেশন থেকে জমিদার বাড়ি: লাকসাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে পশ্চিমগাঁওয়ে এই বাড়িটি অবস্থিত। স্টেশন থেকে রিকশা বা অটোরিকশা নিয়ে সরাসরি ১০-১৫ মিনিটে পৌঁছে যেতে পারবেন।রিক্সা ভাড়া ৫০-৭০ টাকা নিবে ২. বাস যোগে যদি বাসে যেতে চান, তবে সরাসরি লাকসামের বাসে উঠতে পারেন অথবা কুমিল্লা হয়ে যেতে পারেন: • সরাসরি বাস: ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে তিশা পরিবহন (ঢাকা-লাকসাম-ঢাকা) সরাসরি লাকসাম পর্যন্ত চলাচল করে। • কুমিল্লা হয়ে: ঢাকা বা অন্যান্য জেলা থেকে যেকোনো চাটগাঁগামী বাসে উঠে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড নামতে হবে। সেখান থেকে নোয়াখালী বা লাকসামগামী লোকাল বাস অথবা সিএনজি করে লাকসাম বাইপাস/বাসস্ট্যান্ডে আসতে হবে। • বাসস্ট্যান্ড থেকে জমিদার বাড়ি: লাকসাম বাসস্ট্যান্ড থেকে রিকশা যোগে খুব সহজেই পশ্চিমগাঁওয়ের নবাব বাড়িতে যাওয়া যায় বাইপাস থেকে রিক্সা ভাড়া ৪০ টাকা
কোথায় থাকবেন
• লাকসাম উপজেলা শহর: লাকসাম রেলওয়ে জংশন ও বাইপাস এলাকায় মাঝারি মানের বেশ কিছু লোকাল আবাসিক হোটেল রয়েছে (যেমন: হোটেল নূরজাহান, হোটেল রয়্যাল)। • কুমিল্লা শহর (২৮ কিমি): ভালো মানের হোটেল বা রিসোর্টে থাকতে চাইলে মাত্র ৪৫ মিনিটের দূরত্বে কুমিল্লা মূল শহরে চলে যাওয়া সবচেয়ে ভালো বিকল্প।
কাছে খাবারের ব্যবস্থা
• জমিদার বাড়ি এলাকা: বাড়ির আশেপাশে হালকা নাশতা, চা ও ডাবের পানির জন্য ছোট ছোট দোকান পাবেন। ভারী খাবারের জন্য সাথে পানি ও টুকটাক স্ন্যাকস রাখা ভালো। • লাকসাম ও কুমিল্লা শহর: ভালো দুপুরের খাবারের জন্য লাকসাম বাজারে ঐতিহ্যবাহী বাংলা হোটেল পাবেন। আর কুমিল্লা শহরে গেলে ওখানকার বিখ্যাত রসমালাই খেতে পারেন।
সুবিধা
টয়লেট
কাছের দর্শনীয় স্থান
• শালবন বিহার ও ময়নামতি জাদুঘর (৩০ কিমি): কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত ৮ম শতাব্দীর প্রাচীন বৌদ্ধ সভ্যতার অনন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। • লালমাই পাহাড় (২৫ কিমি): লাল মাটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি আঁকাবাঁকা ও উঁচু-নিচু পথের মনোরম দৃশ্য। • ডাকাতিয়া নদী (০ কিমি): জমিদার বাড়ির ঠিক পাশেই।
আরও ছবি





ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ MD ARAFAT ISLAM (০৯/১০/২০২৬): জায়গাটা অনেক সুন্দর আছে সবাইকে যাওয়ার পরামর্শ দেখুন। টিকেট মূল্য ২০ টাকা গ্যালারির সময়সূচি: শনিবার থেকে বুধবার সকাল ১০:৩০ টা হতে বিকাল ৫:৩০ টা পর্যন্ত (টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল ৫.০০ টায়)। শুক্রবার : বিকাল ৩:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত। (টিকিট বিক্রি বন্ধ হবে সন্ধ্যা ৭.০০ টায়)। বৃহস্পতিবার : গ্যালারি বন্ধ। অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে।
- ★★★☆☆ নাজমুল ইসলাম নাহিদ (০৯/১০/২০২৬): জায়গাটি বাহির থেকে অনেক সুন্দর।
- ★★★★★ Jesan Rafi (০৯/১০/২০২৬): যারা বেশি বই পরে গল্প পরে,,তারা এখানে আসলে নতুন কিছু পাবেন☺️
পাঠিয়েছেন SHAHIN KHONDAKAR, কুমিল্লা · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →