
হোমনা, কুমিল্লা · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
রুইতার বিল ইকো পার্ক
রুইতার বিল ইকো পার্ক—হোমনার প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ, মনোরম দৃশ্য ও পরিবার-পরিজন নিয়ে অবসর বিনোদনের এক আকর্ষণীয় গন্তব্য।
কীভাবে যাবেন
যেকোনো স্থান থেকে প্রথমে হোমনায় পৌঁছাতে হবে। এরপর স্থানীয় যানবাহনে পার্কে যেতে পারবেন।
কোথায় থাকবেন
এখানে থাকার মতো তেমন কোনো জায়গা নেই। তবে ভবিষ্যতে হতে পারে বলে মনে হচ্ছে।
কাছে খাবারের ব্যবস্থা
শুধু ছোটো চায়ের দোকান ও ফোচকার দোকান আছে।
কাছের দর্শনীয় স্থান
কাছাকাছি কোনো দর্শনীয় স্থান নেই তবে ৪৫ কিলোমিটার পর কুমিল্লা কোটবাড়ি/শালবনবিহার।
নিরাপত্তা পরামর্শ
রুইতার বিল ইকো পার্কে ভ্রমণ করতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে স্থানীয় মানুষের সহযোগিতা পাওয়ার সুযোগ। এখানে স্থানীয় বাসিন্দারা নিয়মিত বসবাস করেন, তাই যেকোনো প্রয়োজনে তাঁদের সহায়তা নিতে পারবেন। পার্কটি স্থানীয় মালিকানার অধীনে পরিচালিত হওয়ায় দর্শনার্থীরা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে পারেন। বছরের যেকোনো সময় ঘুরতে আসার পরিকল্পনা করলে আগে স্থানীয়ভাবে যোগাযোগ করে সুবিধাজনক সময় ও প্রবেশের বিষয়টি নিশ্চিত করে নিতে পারেন।
রুইতার বিল ইকো পার্কে বৈশাখী উৎসব।
রুইতার বিল ইকো পার্কে বৈশাখী মেলা — বাংলার ঐতিহ্য, প্রাণের উৎসব ও মানুষের মিলনমেলা বাংলা নববর্ষকে বরণ করে নিতে কুমিল্লার হোমনা উপজেলার রুইতার বিল ইকো পার্ক হয়ে ওঠে আনন্দ, উৎসব ও মানুষের মিলনমেলার এক প্রাণবন্ত আয়োজন। বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানে বসে বিশাল মেলা, যেখানে গ্রামীণ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, ঐতিহ্যবাহী পণ্য, খাবারদাবার ও বিনোদনের আয়োজন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই উৎসবে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলাটি পরিণত হয় আনন্দঘন এক মিলনক্ষেত্রে।
রুইতার বিল ইকো পার্ক - এর বিস্তারিত।
রুইতার বিল ইকো পার্ক, হোমনা — প্রকৃতি, বিনোদন ও গ্রামীণ ঐতিহ্যের এক মনোরম গন্তব্য রুইতার বিল ইকো পার্ক কুমিল্লা জেলার হোমনা উপজেলার একটি পরিচিত স্থানীয় বিনোদনকেন্দ্র। প্রাকৃতিক পরিবেশ, বিলের সৌন্দর্য, অবসর কাটানোর সুযোগ এবং বৈশাখী মেলার মতো আয়োজনের কারণে জায়গাটি স্থানীয় মানুষের কাছে বিশেষ আকর্ষণীয়। স্থানীয়ভাবে জায়গাটির উন্নয়ন ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সঙ্গে সাবেক কমিশনার মো. শফিকুল ইসলাম (শবু)-এর উদ্যোগের কথা উল্লেখযোগ্য। যার জন্য এর নাম পুরো হোমনা বাসি জানে। তবে এটা বাংলাদেশ এর মানুষের কাছে তুলে ধরা দরকার। এর নাম করণ করেছে ইফতেজা তুহিন।
কীভাবে যাবেন?
হোমনা বাজার থেকে: স্থানীয় সিএনজি বা অটোরিকশায় রুইতার বিল ইকো পার্কের কথা বলে যেতে পারেন। কুমিল্লা বা ঢাকা থেকে: প্রথমে হোমনায় পৌঁছে সেখান থেকে স্থানীয় যানবাহন নিতে পারেন। অবস্থান: বড়কান্দা, আদর্শ পাড়া ও পূর্বপাড়া এলাকার মধ্যবর্তী অঞ্চল হিসেবে পরিচিত।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Md Abu Bakkar Siddik Tuhin, কুমিল্লা · ১৩/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →