
হোমনা, কুমিল্লা · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
জমিদার গোলক চন্দ্র রায়ের বাড়ি।
কুমিল্লা জেলার হোমনা উপজেলার দৌলতপুর গ্রামে জমিদার গোলক রায়ের জমিদার বাড়ি অবস্থিত। এটি এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা।
কীভাবে যাবেন
হোমনা বাস-স্টেশন থেকে চৌরাস্তা হয়ে দুলালপুর রোড দিয়ে যেতে হয়। এবং এই এরিয়ার বিখ্যাত জায়গা।
কোথায় থাকবেন
এখানে থাকার মতো তেমন কোনো জায়গা নেই।
কাছে খাবারের ব্যবস্থা
শুধু ছোটো চায়ের দোকান রয়েছে।
কাছের দর্শনীয় স্থান
কাছাকাছি রয়েছে রামকৃষ্ণপুর Y-ব্রীজ। যা পুরো কুমিল্লার জন্য বিখ্যাত।
নিরাপত্তা পরামর্শ
এখানে তেমন কোনো সমস্যা নেই। নিজের ইচ্ছেতে এসে ঘুরে যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।
অবস্থান:
দৌলতপুর গ্রাম, হোমনা থানা, কুমিল্লা জেলা।
বর্তমান অবস্থা:
প্রাচীন এই নিদর্শনটি এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। জমিদার বংশের কেউ বর্তমানে এখানে থাকেন না; বর্তমানে অন্য একটি পরিবার এই ভবনে বসবাস করছে।
জমির ও স্থাপনার বৈশিষ্ট্য:
মূল জমিদার ভবন থেকে কিছুটা দূরে গোলক রায়ের জন্মভিটা অবস্থিত। সেখানে একসময় মোট চার-পাঁচটি ভবন ছিল, যা বর্তমানে ধ্বংসের মুখে। বাড়ির সামনে একটি প্রশস্ত উঠান এবং একটি বিশাল কেন্দ্রীয় হলঘর রয়েছে।
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Md Abu Bakkar Siddik Tuhin, কুমিল্লা · ৩০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে কুমিল্লা
ঢাকা থেকে কুমিল্লা প্রায় ১০০ কিমি, সময় লাগে ২–২.৫ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ থেকে তিশা, এশিয়া লাইন, প্রিন্স; ভাড়া ২৫০–৪০০৳।
- 🚆 ট্রেনে: কমলাপুর থেকে চট্টগ্রাম/নোয়াখালীগামী ট্রেনে কুমিল্লা, ভাড়া ১৫০–৪০০৳।
কুমিল্লা জেলার দর্শনীয় স্থান
- শালবন বিহার — সপ্তম-অষ্টম শতকের বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ; পাশেই ময়নামতি জাদুঘর।
- ময়নামতি ওয়ার সিমেট্রি — দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিক্ষেত্র, সবুজ ও শান্ত।
- ময়নামতি জাদুঘর — ময়নামতি অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন: মূর্তি, মুদ্রা ও পোড়ামাটির ফলক।
- ধর্মসাগর দিঘি — শহরের মাঝখানে ১৫ শতকে খনন করা বিশাল দিঘি; বিকেলে হাঁটার জায়গা।
কুমিল্লা জেলার বিখ্যাত খাবার ও পণ্য
রসমালাই · খাদি কাপড় · বিজয়পুরের মৃৎশিল্প