
খুলনা · খাবার
খুলনার চুইঝালের গরুর মাংস
খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস চুইঝালের গরুর মাংস খুলনার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় একটি খাবার। গরুর মাংসের সঙ্গে চুইঝালের কাণ্ড বা লতা দিয়ে রান্না করা হয়। চুইঝালের নিজস্ব ঝাঁঝ, ঘ্রাণ ও স্বাদ গরুর মাংসকে দেয় ভিন্ন মাত্রা। ঝাল হলেও এর স্বাদ সাধারণ মরিচের ঝালের মতো নয়। খুলনার আঞ্চলিক খাদ্যসংস্কৃতির সঙ্গে এই খাবারটি গভীরভাবে জড়িত। প্রথমে গরুর মাংস পেঁয়াজ, রসুন, আদা ও বিভিন্ন মসলা দিয়ে কষানো হয়। এরপর পরিষ্কার ও খোসা ছাড়ানো চুইঝালের টুকরো দিয়ে মাংস ধীরে ধীরে রান্না করা হয়। দীর্ঘসময় রান্নার ফলে চুইঝালের ঝাঁঝ ও সুগন্ধ মাংসে মিশে যায়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই জমে ওঠে খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গরুর মাংস।
কোথায় পাবেন
খুলনা শহরের জিরো পয়েন্টে আল আরাফা, কামরুল হোটেলসহ অনেক হোটেলে, খুলনা রেলস্টেশনের পাশে জবেদের হোটেল,
পাঠিয়েছেন জাহিদুর রহমান, খুলনা · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →