
খুলনা · খাবার
সেয়াই পিঠা
সেয়াই পিঠার গল্প শীতের সকালে গ্রামবাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে সেয়াই পিঠার মিষ্টি ঘ্রাণ। চালের গুঁড়ার পাতলা স্তর, নারকেল ও গুড়ের মিশেলে তৈরি এই পিঠা যেন মাটির মানুষের ভালোবাসার স্বাদ। উৎসব-পার্বণ কিংবা অতিথি আপ্যায়নে সেয়াই পিঠা আজও ধরে রেখেছে বাংলার পুরোনো ঐতিহ্য। এটি খুলনা অঞ্চলে বেশি জনপ্রিয় । সায়াই পিঠা চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয়। হাসের মাংস দিয়ে এর স্বাদ অতুলনীয় ।
কোথায় পাবেন
খুলনা অঞ্চলে । অতিথি আপ্যায়নে গিরস্থ এই পিঠা বানিয়ে থাকেন।
পাঠিয়েছেন মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
খুলনা জেলার বিখ্যাত খাবার ও পণ্য
চিংড়ি, সাদা সোনা · চুইঝাল দিয়ে মাংস · সুন্দরবনের মধু
খুলনা জেলার দর্শনীয় স্থান
- সুন্দরবন (খুলনা থেকে ট্যুর) — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, রয়েল বেঙ্গল টাইগারের আবাস; লঞ্চে ৩ দিনের ট্যুর সবচেয়ে জনপ্রিয়।
- রবীন্দ্র কমপ্লেক্স, দক্ষিণডিহি — রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি; কবিপত্নী মৃণালিনী দেবীর স্মৃতি।
- রূপসা সেতু — রূপসা নদীর উপর সেতু; বিকেলে নদীর দৃশ্য দেখতে মানুষ আসে।