
ঢাকা · খাবার
ল্যাটকা খিচুড়ি
ল্যাটকা খিচুড়ি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী স্বাদের খাবার ল্যাটকা খিচুড়ি বাংলাদেশের গ্রামাঞ্চলের পরিচিত একটি দেশি খাবার। চাল, ডাল, বিভিন্ন মসলা ও পানি দিয়ে রান্না করা এই খিচুড়ি সাধারণ খিচুড়ির তুলনায় বেশি নরম, ঘন ও মাখামাখা হয়ে থাকে। কোথাও কোথাও এতে আলু, মৌসুমি সবজি কিংবা মাছও যোগ করা হয়। এর স্বাদ নির্ভর করে রান্নার উপকরণ ও স্থানীয় রীতির ওপর। গরম গরম ল্যাটকা খিচুড়ির সঙ্গে কাঁচা মরিচ, পেঁয়াজ, ডিম ভাজি কিংবা ভর্তা খেতে বেশ সুস্বাদু লাগে। বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় স্থানীয়ভাবে এ খাবারের প্রচলন রয়েছে। তবে অঞ্চলভেদে এর নাম, উপকরণ ও রান্নার ধরনে পার্থক্য দেখা যায়। বর্ষাকালে বৃষ্টিভেজা দিনে এবং শীতের সকালে গরম ল্যাটকা খিচুড়ি খাওয়ার প্রতি অনেকের বাড়তি আকর্ষণ থাকে। পাশাপাশি পারিবারিক আয়োজন ও ঘরোয়া রান্নাতেও এটি জায়গা করে নেয়। সহজ উপকরণে তৈরি এই খাবার গ্রামবাংলার ঐতিহ্য, স্বাদ ও সাধারণ মানুষের খাদ্যসংস্কৃতির পরিচয় বহন করে। গ্রাম গঞ্জ ছাপিয়ে এখন ঢাকা শহরে এর চাহিদা বহুগুণ বেশি । মাংসের সাথে খেতেও দারুণ লাগে।
কোথায় পাবেন
দেশি আহার, মিরপুর বিভিন্ন ব্রাঞ্চে।
পাঠিয়েছেন মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →