
ভান্ডারিয়া, পিরোজপুর · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
হরিণ পালা রিভারভিউ ইকোপার্ক
এটি হচ্ছে ভান্ডারিয়া উপজেলার পিরোজপুর জেলার একটি বিখ্যাত জায়গা এখানে মানুষ অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। জায়গাটির ভিতরে ছোট ছোট পাহাড় রয়েছে এবং সুন্দর একটি পুকুর রয়েছে এবং পুকুরের পাশে ট্রেনের লাইন রয়েছে এবং ছোট ছোট ঝর্ণা হরিণ বিভিন্ন স্ট্যাচু রয়েছে। এবং লেকের সামনেই রয়েছে নদী হরেক রকমের দোকান অনেক সুস্বাদু খাবার ও পাওয়া যায় সেখানে।
কীভাবে যাবেন
বরিশাল বিভাগ থেকে বাসে করে ভান্ডারিয়া উপজেলা সেখান থেকে সিএনজিতে করে সাফা সদর রোড এবং সাফা বাজার থেকে ডাইরেক্ট হরিণ পালা অটো সিএনজি পাওয়া যায়। বরিশাল সদর রোড থেকে বাসে করেও ডাইরেক্ট সাফা বাজার পর্যন্ত আসা যায়।
কোথায় থাকবেন
থাকার জন্য উপজেলা বা জেলা শহরে থাকতে হবে।
কাছে খাবারের ব্যবস্থা
পার্কের আশেপাশে অনেক দোকান আছে সেখান থেকে এই হালকা খাবার বা ভাতও খাওয়া যাবে।
সুবিধা
টয়লেট পার্কিং এবং মোবাইল নেটওয়ার্কের পর্যাপ্ত পরিমাণে সুবিধা রয়েছে
কাছের দর্শনীয় স্থান
এর আশেপাশে তেমন কোন দর্শনীয় স্থান নাই।
নিরাপত্তা পরামর্শ
বর্ষার দিনে আসলে একটু সমস্যা হতে পারে তবে জুন জুলাই মাসে আসাটা সবথেকে সুন্দর।
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Omar faruk, পিরোজপুর · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →