ডিসি পার্ক, নামাজপুর গ্রাম, পিরোজপুর
ছবি: জয় কুমার দে, পিরোজপুর

নামাজপুর গ্রাম, পিরোজপুর · রিভার ভিউ ইকো পার্ক · লুকানো রত্ন

ডিসি পার্ক

পিরোজপুর জেলা সদরে অবস্থিত ডিসি পার্ক (DC Park) পিরোজপুরের একটি ঐতিহ্যবাহী স্থান। নামাজপুর গ্রামে বলেশ্বর নদীর তীরে গড়ে উঠা এই পার্কের ওয়াচ টাওয়ার থেকে অপরুপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। ডি. সি. পার্ক স্থানীয় মানুষের কাছে পিরোজপুর রিভার ভিউ ইকো পার্ক (Pirojpur River View Echo Park) নামেও পরিচিত। পিরোজপুর জেলার সাবেক জেলা প্রশাসক জনাব মোঃ মনছুর রাজা চৌধুরী স্থানীয় মানুষের চিত্তবিনোদনের জন্য ২০০৭ সালে একটি পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তখন থেকেই পার্কের জন্য নির্ধারিত জায়গাটি ডিসি পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। ডিসি পার্ক বা পিরোজপুর রিভার ভিউ ইকো পার্কটির অন্যতম আকর্ষন হচ্ছে নদীর পাড় ঘেষে নির্মিত রাস্তা এবং পাঁচ তলা উচ্চতার ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। ডি সি পার্কটিতে আরো আছে কফি হাউজ, ফোয়ারা, সুদৃশ্য লেক এবং দুইটি কাঠের সেতু। আর লেকের পানিতে ভেসে বেড়াতে আছে পেডেল বোটের ব্যবস্থা। দর্শনার্থীদের আকর্ষন এবং পার্কের শোভাবৃদ্ধির জন্য ডিসি পার্কে তৈরী করা হয়েছে ফুলের বাগান, দোলনা, বসার বেঞ্চ এবং গোল ছাতা। এছাড়া পার্কের দুইটি কটেজ রয়েছে। এই কটেজের প্রতিটিতে রয়েছে ২ টি করে বেড রুম, ১ টি ড্রয়িং রুম এবং ১ টি রান্না ঘর।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোনো সময়
⏱ কতক্ষণ লাগে২৫-৩০ মিনিট
💰 খরচ২০ টাকা

কীভাবে যাবেন

পিরোজপুর জেলা সদর থেকে ডিসি পার্কটি মাত্র ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত। অটো বা ব্যাটারি রিক্সায় করে যাওয়া যায়। ঢাকা থেকে সড়ক এবং নৌপথে সহজেই পিরোজপুর যাওয়া যায়। ঢাকার গাবতলী এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বিভিন্ন পরিবহনের বাস নিয়মিতভাবে সকাল ও রাতে পিরোজপুরের পথে যাত্রা করে। গাবতলী থেকে সাকুরা পরিবহন ও ঈগল পরিবহন এর বাস প্রতিদিন সকাল এবং রাতে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর সায়েদাবাদ বাসস্টাণ্ড থেকে দোলা পরিবহন, হামিম পরিবহন এবং বনফুল পরিবহনসহ বেশকিছু বাস ঢাকা হতে পিরোজপুরের পথে চলাচল করে। নদী পথেও পিরোজপুর যাওয়ার সুযোগ রয়েছে। রাজধানী ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় লঞ্চ রাজদূত/পারাবত এবং রাত ৯ টায় স্টীমার অস্ট্রিচ সদর ঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা করে।

কোথায় থাকবেন

পিরোজপুর জেলায় রাত্রি যাপনের জন্য মোটামুটি মানের বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল রিল্যাক্স (0461-62807), হোটেল রজনী (01712-562241), হোটেল অবকাশ (0461-62333), হোটেল ডালাস (0461-62855), হোটেল আল গালিভ (মিয়ারহাট বন্দর, নেছারাবাদ), হোটেল সিনথিয়া (0461-63262), হোটেল আল মদীনা (01712-519009),

কাছে খাবারের ব্যবস্থা

পার্কের মধ্যেই খাবারের দোকান রয়েছে

সুবিধা

পাকিং, টয়লেট রয়েছে

কাছের দর্শনীয় স্থান

শামীম ভিলা,

📌 দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: জনাব খান মাসুম বিল্লাহ

পদবী – নেজারত ডেপুটি কালেক্টর, পিরোজপুর 📞 ফোন – 0461-62319

আরও ছবি

ডিসি পার্ক: ছবি ২
ডিসি পার্ক: ছবি ৩
ডিসি পার্ক: ছবি ৪
ডিসি পার্ক: ছবি ৫
ডিসি পার্ক: ছবি ৬
ডিসি পার্ক: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন জয় কুমার দে, পিরোজপুর · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

পিরোজপুর জেলার আরও লুকানো রত্ন

পিরোজপুর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →