
ধানীসাফা, মঠবাড়িয়া, পিরোজপুর · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
মমিন মসজিদ
★ ৫.০ · ২টি রিভিউ
মমিন মসজিদ বাংলাদেশের পিরোজপুর জেলার একটি স্থাপত্য। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও চারুলিপিখচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাঁটা ব্যবহার করা হয়নি এবং এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।
🗓️ যাওয়ার সেরা সময়যেকোন সময়
⏱ কতক্ষণ লাগে৬ ঘন্টা
💰 খরচবিনামূল্য
কীভাবে যাবেন
ঢাকা থেকে পিরোজপুর জেলার মঠবাড়িয়াগামী বাসে উঠে তুষখালি নামতে হবে। বাড়া ৬২০ ৳
কোথায় থাকবেন
কাছে থাকার হোটেল নেই
কাছে খাবারের ব্যবস্থা
তুষখারলি বাজার
সুবিধা
নেটওয়ার্ক ভালো
কাছের দর্শনীয় স্থান
হরিনপালা রিভার ভিউ ইকো পার্ক ২ কি.মি.
নিরাপত্তা পরামর্শ
সমস্যা নেই
আরও ছবি




ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ Md Taskin Ahmad Tahsin (০৯/১০/২০২৬): মমিন মসজিদ বাংলাদেশের পিরোজপুর জেলার একটি স্থাপত্য। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি শিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা। সম্পূর্ণ কাঠের নির্মিত কারুকার্য ও চারুলিপিখচিত এই মসজিদটিতে কোনো ধরনের লোহা বা তারকাঁটা ব্যবহার করা হয়নি এবং এসব কারুকাজে সম্পূর্ণ প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।
- ★★★★★ NOBOAB MUSTAKIM (০৯/১০/২০২৬): মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণ হলো কাঠের ওপর করা সূক্ষ্ম কারুকাজ। ফুল, পাতা, জ্যামিতিক নকশা এবং আরবি ক্যালিগ্রাফির ব্যবহার এর সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যরীতির সঙ্গে ইন্দো-পারসিক ও ইউরোপীয় নকশার প্রভাবের সমন্বয় এখানে লক্ষ করা যায়। এক শতাব্দীরও বেশি সময় ধরে টিকে থাকা এই স্থাপনাটি বাংলাদেশের কাঠের স্থাপত্যশিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর +1 ইতিহাস, প্রাচীন স্থাপত্য, ধর্মীয় ঐতিহ্য ও শিল্পকর্ম ভালো লাগলে মমিন মসজিদ আপনার ভ্রমণতালিকায় অবশ্যই রাখা উচিত। এটি শুধু নামাজের স্থান নয়, বরং বাংলাদেশের ঐতিহ্য ও কারুশিল্পের ইতিহাস জানারও একটি চমৎকার সুযোগ।
পাঠিয়েছেন Md. Hasibur Rahman, পিরোজপুর · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।