হারবা বিল, ত্রিশাল, ময়মনসিংহ
ছবি: মুফতি মাহবুবুর রহমান নোমানী, ময়মনসিংহ

ত্রিশাল, ময়মনসিংহ · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন

হারবা বিল

★ ৫.০ · ৩টি রিভিউ

হারবা বিল: বর্ষায় জলে ভাসা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য হারবা বিল। পাশ দিয়ে নীরবে বয়ে গেছে খিরু নদী। চারদিকে বিশাল বিস্তৃত নিচু ফসলি জমি। বর্ষা এলেই সেই বিস্তীর্ণ প্রান্তর পানিতে একাকার হয়ে যায়। দূর থেকে মনে হয়, সবুজের মাঝে যেন বিশাল এক জলরাশি ছড়িয়ে আছে। বিলের বুক চিরে চলে গেছে একটি পাকা রাস্তা। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, যা পুরো পরিবেশের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্ষাকালে যখন চারদিকে থৈ থৈ পানি, তখন হারবা বিলের দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে নিরিবিলি সময় কাটানোর দারুণ একটি স্থান। বিশেষ করে পাকা রাস্তা থেকে উত্তরের দিকে চলে যাওয়া কাঁচা পথটি যেন হারবা বিলের সৌন্দর্য উপভোগের অন্যতম সেরা জায়গা। বিকেলের শেষভাগে সেখানে দাঁড়ালে দিগন্তজুড়ে দেখা যায় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। পানির ওপর সূর্যের শেষ আলো, চারপাশের নীরবতা আর সবুজ প্রকৃতি মিলে তৈরি করে এক অসাধারণ আবহ। বর্ষায় হারবা বিল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। একবার গেলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করবে।

🗓️ যাওয়ার সেরা সময়বর্ষার সময়
⏱ কতক্ষণ লাগে২০ মিনিট
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বা বগার বাজার চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে রিক্সা ভাড়া মাত্র ২০ টাকা।

কোথায় থাকবেন

শহরের হোটেলে

কাছে খাবারের ব্যবস্থা

সাথে খাবার নিতে হবে

কাছের দর্শনীয় স্থান

নজরুলের স্মৃতি বিজড়িত নজরুল স্মৃতি জাদুঘর

আরও ছবি

হারবা বিল: ছবি ২
হারবা বিল: ছবি ৩
হারবা বিল: ছবি ৪
হারবা বিল: ছবি ৫
হারবা বিল: ছবি ৬
হারবা বিল: ছবি ৭
হারবা বিল: ছবি ৮

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ Md Taskin Ahmad Tahsin (০৯/১০/২০২৬): বিস্তীর্ণ প্রান্তর পানিতে একাকার হয়ে যায়। দূর থেকে মনে হয়, সবুজের মাঝে যেন বিশাল এক জলরাশি ছড়িয়ে আছে। বিলের বুক চিরে চলে গেছে একটি পাকা রাস্তা। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, যা পুরো পরিবেশের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বর্ষাকালে যখন চারদিকে থৈ থৈ পানি, তখন হারবা বিলের দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে নিরিবিলি সময় কাটানোর দারুণ একটি স্থান। বিশেষ করে পাকা রাস্তা থেকে উত্তরের দিকে চলে যাওয়া কাঁচা পথটি যেন হারবা বিলের সৌন্দর্য উপভোগের অন্যতম সেরা জায়গা। বিকেলের শেষভাগে সেখানে দাঁড়ালে দিগন্তজুড়ে দেখা যায় সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। পানির ওপর সূর্যের শেষ আলো, চারপাশের নীরবতা আর সবুজ প্রকৃতি মিলে তৈরি করে এক অসাধারণ আবহ। বর্ষায় হারবা বিল যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক জীবন্ত ছবি। একবার গেলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শুধু তাকিয়ে
  • ★★★★★ NOBOAB MUSTAKIM (০৯/১০/২০২৬): হারবা বিলের প্রধান আকর্ষণ হলো এর খোলা জলরাশি ও গ্রামীণ পরিবেশ। বর্ষা মৌসুমে বিল পানিতে পূর্ণ থাকলে প্রকৃতির সৌন্দর্য বিশেষভাবে উপভোগ করা যায়। পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ছবি তোলা এবং শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুক্ষণ প্রশান্তিতে থাকার জন্য জায়গাটি ভালো পছন্দ হতে পারে। বিশেষ করে সকালে ও বিকেলে এখানে ঘুরতে গেলে প্রকৃতির পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে। তবে হারবা বিল এখনো পুরোপুরি সাজানো আধুনিক পর্যটনকেন্দ্র নয়। তাই বড় বিনোদন পার্ক, উন্নত রেস্তোরাঁ কিংবা পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা আশা করে যাওয়া ঠিক হবে না। বিলের জীববৈচিত্র্য সংরক্ষণও গুরুত্বপূর্ণ একটি বিষয়।
  • ★★★★★ মুফতি মাহবুবুর রহমান নোমানী (০৯/১০/২০২৬): সকলের দাওয়াত রইলো। আর কোন সময় পানি থাকে তা জানার জন্য কল করতে পারেন। মোবাইল: ০১৯১২-২৩১১৯৫

পাঠিয়েছেন মুফতি মাহবুবুর রহমান নোমানী, ময়মনসিংহ · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ময়মনসিংহ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →