
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
সেন্ট জর্জেস চার্চ, চার্চ অব বাংলাদেশ
ময়মনসিংহ শহরের সাধু জর্জের গীর্জা (St. George's Church) এই অঞ্চলের প্রটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায়ের একটি অন্যতম ঐতিহাসিক এবং প্রাচীন উপাসনালয়। এটি চার্চ অব বাংলাদেশ (Church of Bangladesh)-এর অন্তর্ভুক্ত । গির্জাটি ১৮৩৪ সালে প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ( ১৭৮৭ সালে ময়মনসিংহ জেলা গঠনের পর ) এই অঞ্চলে ইউরোপীয় এবং স্থানীয় খ্রিস্টানদের ধর্মীয় প্রার্থনা পরিচালনার সুবিধার্থে এটি নির্মাণ করা হয়েছিল। প্রায় দুই শতক পুরোনো হওয়ায় এটি শহরের অন্যতম প্রাচীন ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন।
কীভাবে যাবেন
• ঢাকা থেকে কীভাবে যাবেন: ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে এনা, শৌখিন বা আলম এশিয়ার মতো বাসে চড়ে সরাসরি ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনালে পৌঁছানো যায় (সময় লাগে ২.৫ থেকে ৩.৫ ঘণ্টা)। • লোকাল যাতায়াত: ময়মনসিংহ শহরের মাসকান্দা বাস টার্মিনাল বা রেলওয়ে স্টেশন থেকে যেকোনো অটো রিকশা বা ইজি-বাইক নিয়ে সহজেই শহরের "সেন্ট জর্জেস চার্চ" বা প্রটেস্ট্যান্ট চার্চ বললেই পৌঁছানো সম্ভব।
কোথায় থাকবেন
শহরের যে কোনো হোটেলে
কাছে খাবারের ব্যবস্থা
সব রকমের খাবারের ব্যবস্থা আছে।
সুবিধা
পার্কিং, বসার স্থান ও খাবারের সুবিধা আছে
কাছের দর্শনীয় স্থান
শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, শশী লজ, বিপিন পার্ক
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন ফাহমিদুল হক, ময়মনসিংহ · ১৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →