ছালড়া শালবন, মুক্তাগাছা, ময়মনসিংহ
ছবি: NAEIM SARKAR, ময়মনসিংহ

মুক্তাগাছা, ময়মনসিংহ · পাহাড় ও বন · লুকানো রত্ন

ছালড়া শালবন

মিনি সুন্দরবন ছালড়া! ঘুরে আসুন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ছালড়াশালবন গ্রাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের একটি গ্রাম ছালড়া। এই জায়গাটা অনেকটা সুন্দরবনের মত বেতগাছ ও বাশবনের ভিতরে জোয়াড়ের মত পানি জমে থাকে সাথে সাথে বেত এবং বাশের কচিকান্ড অনেকটা সুন্দরবনের শ্বাসমূলের মত দেখা যায় তার সাথে রয়েছে শালবন,বিশাল কয়েকটি দৃষ্টিনন্দন দিঘির সমন্বয়ে পুরো গ্রামটা চমৎকার একটা জায়গা পরিনত হয়েছে। ছালড়া গ্রামটা আবহমান বাংলাদেশের চিত্রকে তুলে ধরে। গ্রামে ঢোকার পথে বিলের মাঝখান দিয়ে রাস্তা, গ্রামের মানুষের কর্মব্যস্ততা, শালবনের কাঠকুড়ানীদের কাঠ কুড়ানো, কৃষকের হাকডাক,বিলে জেলেদের মাছ ধরা, বিশাল বিশাল কয়েকটা দিঘি, বাশঁ ও বেতে বন( অনেকটা সুন্দরবনের মত দেখতে), সুন্দর একটা মসজিদ এবং কপাল ভালো থাকলে ঘোড়ার গাড়ি এবং দিঘিতে নৌকায় করে ঘুরে বেড়ানো যায়।

🗓️ যাওয়ার সেরা সময়পানি ও সবুজ প্রকৃতি দেখতে: আগস্ট–সেপ্টেম্বর।
⏱ কতক্ষণ লাগে৩/৪ ঘন্টা প্রায়
💰 খরচফ্রি

কীভাবে যাবেন

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী বাসে উঠবেন। বাস: রাজীব/ইসলাম বাসের ভাড়া: আনুমানিক ২৫০–৩৫০ টাকা। সময়: প্রায় ৩–৪ ঘণ্টা, যানজটের ওপর নির্ভর করে। কোথায় নামবেন: চেচুয়া বাজার, মুক্তাগাছা থানা ভাড়া বাসের ধরন ও বর্তমান সার্ভিস অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ঢাকা থেকে সরাসরি চেচুয়া বাজার নামবেন, এরপর চেচুয়া বাজার থেকে ছালড়া শালবন, যাওয়ার জন্য স্থানীয় যানবাহন অটোরিকশা নিবেন ভাড়া জনপ্রতি ২০/৩০, চালককে বলবেন ছালড়া শালবন প্রবেশপথে নামিয়ে দিতে

কোথায় থাকবেন

মুক্তাগাছা শহরে

কাছে খাবারের ব্যবস্থা

খাবের সাথে নিয়ে আসবেন

কাছের দর্শনীয় স্থান

মুক্তাগাছা জমিদার বাড়ি

নিরাপত্তা পরামর্শ

আমার পরামর্শ সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকা থেকে রওনা দেওয়ার চেষ্টা করুন। সঙ্গে খাবার ও পানি রাখুন; শালবনের ভেতরে খাবারের দোকান সীমিত । বিকেল ৪টার আগেই ফেরার প্রস্তুতি নিন। যেহেতু বন এলাকা একটু সতর্কতা অবলম্বন করা উচিত!!

আরও ছবি

ছালড়া শালবন: ছবি ২
ছালড়া শালবন: ছবি ৩
ছালড়া শালবন: ছবি ৪
ছালড়া শালবন: ছবি ৫
ছালড়া শালবন: ছবি ৬
ছালড়া শালবন: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন NAEIM SARKAR, ময়মনসিংহ · ১৩/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ময়মনসিংহ জেলার আরও লুকানো রত্ন

ময়মনসিংহ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →