
টঙ্গী জেলার নাগরপুর উপজেলার লৌহজং নদীর তীরে অবস্থিত, টাঙ্গাইল · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
পাকুটিয়া জমিদার বাড়ি
ইতিহাস ও অবস্থান • অবস্থান: টাঙ্গাইল সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে। • প্রতিষ্ঠাকাল: ১৯১৫ সালে জমিদার রামকৃষ্ণ সাহা মন্ডল এটি প্রতিষ্ঠা করেন। • আয়তন: প্রায় ১৫ একর জমির ওপর এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছে। • বর্তমান ব্যবহার: ১৯৬৭ সাল থেকে এখানে বি.সি.আর.জি. ডিগ্রী কলেজ পরিচালিত হচ্ছে। স্থাপত্য বৈশিষ্ট্য • তিন মহলা বা তিন তরফ: এখানে একই রকম দেখতে মোট ৩টি সুদৃশ্য প্যালেস বা ভবন রয়েছে, যা তিন তরফ নামে পরিচিত। • কারুকাজ: পাশ্চাত্য স্থাপত্যরীতির প্রভাবে তৈরি ভবনগুলোতে সুন্দর কলাম, খিলান, লতা-পাতা ও নারী মূর্তির অলংকরণ রয়েছে। • অন্যান্য স্থাপনা: ৩টি ভবনের সামনে ৩টি নাটমন্দির, একটি দ্বিতল নাচঘর এবং বিশাল একটি পুকুর রয়েছে।
কীভাবে যাবেন
যাতায়াত ও ভ্রমণ তথ্য • বাস ভাড়া: ঢাকা গাবতলী থেকে এস বি লিংক বাস কিংবা মহাখালী থেকে বাসে যাতায়াত করা যায়। বাস ভাড়া সাধারণত ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে হয়ে থাকে। • ঘোরার উপযুক্ত সময়: ঢাকার কাছে হওয়ায় একদিনের ভ্রমণে পাকুটিয়া জমিদার বাড়ির পাশাপাশি নাগরপুর জমিদার বাড়ি ও বালিয়াটি জমিদার বাড়িও ঘুরে দেখা যায়।
কোথায় থাকবেন
কাছের হোম সটে
কাছে খাবারের ব্যবস্থা
স্থানিয় মুদির দোকান
কাছের দর্শনীয় স্থান
নাগরপুর জমিদার বাড়ি ও বালিয়াটি জমিদার
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Sahil Hasan, ঢাকা · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →