
কালিহাতী, টাঙ্গাইল · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
চারান বিল
বর্ষাকালে প্রাকৃতিক জলাভূমিতে সুন্দর এক বিকাল কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা। এই স্থানে বিকেল বেলা নৌকায় ঘুরার মজাই অন্যরকম। এই স্থানটিতে গেলে প্রকৃতিপ্রেমীরা মুগ্ধ হতে বাধ্য। বিলের স্বচ্ছ পানি, নীল আকাশ সাথে মেঘের ভেলা,বিকেলের খোলা হাওয়া এযেন এক অন্যকম অনুভূতি।
🗓️ যাওয়ার সেরা সময়বর্ষাকাল
⏱ কতক্ষণ লাগেকালিহাতী বাসস্ট্যান্ড থেকে সর্বোচ্চ ১৫-২০ মিনিটের পথ।
💰 খরচকোনো প্রবেশমূল্য নেই।তবে বিলে নৌকা নিয়ে ঘুরতে হলে নৌকা ভাড়া করে ঘুরতে হবে।
কীভাবে যাবেন
কালিহাতী বাসস্ট্যান্ড থেকে সরাসরি চারান বিলের অটো পাওয়া যায়।
কোথায় থাকবেন
এখানে একটি বিকাল কাটাতে আসতে পারেন। থাকার জন্য কোনো হোটেল নেই।
কাছে খাবারের ব্যবস্থা
বিলের নৌকাঘাটের কাছে ছোট একটি ক্যাফে আছে।
কাছের দর্শনীয় স্থান
এর আশেপাশে তেমন কোনো দর্শনীয় স্থান নেই।
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Rifat Hossen Rana, টাঙ্গাইল · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →