
লামা, মিরিঞ্জা।, বান্দরবান · পাহাড় ও বন · লুকানো রত্ন
মিরিঞ্জা ভ্যালি (Mirinja Valley)
★ ৫.০ · ১টি রিভিউ
বান্দরবানের লামা উপজেলার পাহাড়ঘেরা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের নাম মিরিঞ্জা ভ্যালি। চারপাশের সবুজ পাহাড়, নীল আকাশ, মেঘের ভেলা আর নির্মল বাতাস—সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। ভোরে পাহাড়ের নিচে যখন সাদা মেঘ জমে মেঘের সমুদ্র তৈরি করে, তখন মনে হয় পাহাড়গুলো মেঘের ওপর ভেসে আছে। আর পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় ও দূরের পাহাড়ের সারি দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। প্রকৃতির শান্ত সৌন্দর্য, মেঘ-পাহাড়ের অপূর্ব মেলবন্ধন আর নিরিবিলি পরিবেশের জন্য মিরিঞ্জা ভ্যালি হতে পারে আপনার পরবর্তী পাহাড় ভ্রমণের দারুণ একটি গন্তব্য। 🌿☁️⛰️
কীভাবে যাবেন
ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে চকরিয়া নামবেন। সেখান থেকে সিএনজি/জিপ/চান্দের গাড়ি নিয়ে লামা–আলীকদম সড়ক ধরে মিরিঞ্জা ভ্যালি যাবেন।
কোথায় থাকবেন
বিভিন্ন রিসোর্ট আছে সেখানে। যেমন: Mirinja Valley Resort & Restaurant, Mirinja Hill Resort,Maraingcha Hill Resort. Etc.
কাছে খাবারের ব্যবস্থা
রিসোর্ট গুলোতে খাবারের ব্যবস্থা আছে। ৭০০-১,১০০ টাকা করে প্যাকেজ মূল্য।
সুবিধা
ক্যাম্পিং, জুমঘর, তাঁবু, খাবার, বারবিকিউ, ভিউ পয়েন্ট, Sunset View, ট্রেকিং, সীমিত মোবাইল নেটওয়ার্ক।
কাছের দর্শনীয় স্থান
পাহাড়ি স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ দেখার সুযোগ রয়েছে। লামা শহর স্থানীয় বাজার ও খাবারের জন্য যেতে পারেন। আলীকদম সময় বেশি থাকলে আলীকদমের পাহাড়ি অঞ্চল নিয়েও ট্রিপ বাড়ানো যায়।
নিরাপত্তা পরামর্শ
দলবদ্ধ হয়ে যাবেন, রাতে একা পাহাড়ে হাঁটবেন না, নির্ধারিত ট্রেইল ব্যবহার করবেন, স্থানীয় গাইড/রিসোর্ট কর্তৃপক্ষের নির্দেশনা মানবেন, পাহাড়ের কিনারায় গিয়ে ঝুঁকিপূর্ণ ছবি তুলবেন না, বৃষ্টির সময় পিচ্ছিল রাস্তা এড়িয়ে চলবেন, জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে রাখবেন, পর্যাপ্ত নগদ টাকা রাখবেন, আবহাওয়া খারাপ হলে ট্রেকিং বন্ধ রাখবেন। বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অফিসিয়াল সাইটে পর্যটন সেবা, গাইড, রিসোর্ট এবং জরুরি যোগাযোগের তথ্য রয়েছে। জরুরি প্রয়োজনে ৯৯৯, সরকারি তথ্যসেবায় ৩৩৩ এবং ফায়ার সার্ভিসে ১০২ উল্লেখ করা হয়েছে।
আরও ছবি









ম্যাপে অবস্থান
রিভিউ
- ★★★★★ Anik Hasan (০৮/১০/২০২৬): মিরিঞ্জা ভ্যালির মায়ায়… 🌿⛰️☁️ কিছু ভ্রমণ শুধু ঘুরে আসা নয়, কিছু ভ্রমণ হৃদয়ের ভেতর চিরদিনের জন্য একটা অনুভূতি হয়ে থেকে যায়। মিরিঞ্জা ভ্যালি আমার কাছে ঠিক তেমনই একটি জায়গা। সেখানে পৌঁছানোর পর মনে হয়েছিল, আমি যেন প্রকৃতির এক গোপন রাজ্যে এসে দাঁড়িয়েছি। চারপাশে যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর সেই পাহাড়ের বুক ছুঁয়ে কখনো ধীরে, কখনো আপন মনে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। পাহাড় আর মেঘের এই অপূর্ব মিলন আমাকে সত্যিই মুগ্ধ করে দিয়েছিল। পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সময় থেমে গিয়েছিল, বুঝতেই পারিনি। মনে হচ্ছিল, পাহাড়গুলো নীরবে আমাকে কিছু একটা বলছে। আর মেঘগুলো যেন সেই কথাগুলোকে ছুঁয়ে ছুঁয়ে নিয়ে যাচ্ছে দূর আকাশের দিকে। মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য শুধু চোখে দেখার মতো নয়, অনুভব করার মতো। পাহাড়ের বিশালতা, মেঘের কোমলতা আর চারপাশের নীরবতা—সবকিছু মিলে আমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করেছিল। শহরের ব্যস্ততা, কোলাহল আর ক্লান্তি যেন মুহূর্তেই কোথায় হারিয়ে গিয়েছিল। সত্যি বলতে, সেখানে গিয়ে আমি শুধু পাহাড় দেখিনি—পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছি। ❤️ ফিরে আসার সময় মনটা
পাঠিয়েছেন অনিক হাসান, গাজীপুর · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →