হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ, পাথরঘাটা, বরগুনা
ছবি: আবির হোসেন, পটুয়াখালী

পাথরঘাটা, বরগুনা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ

এখানে সুন্দরবনের মতো একেবারে বনের ভিতরে ব্রিজ এর মতো রাস্তা করা, বনের মাঝখানে ওয়াচ টাওয়ার, বনের ভিতরে দিয়ে ছোট খাল হয়ে ট্রলারে ১৫ মিনিট দূরত্বেই বঙ্গপ সাগর, এবং ছোট বীচ।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোনো সময়
⏱ কতক্ষণ লাগেবরগুনা সদর থেকে ফেরি পার হয়ে ওপার উঠে ঘণ্টা খানেক লাগে।
💰 খরচপ্রবেশমূল্য ১০ টাকার টিকিট, তবে ট্রলার ভাড়া করে বীচে যেতে চাইলে ৪০০-৬০০ টাকা।

কীভাবে যাবেন

বরগুনা সদর থেকে ফেরি পার হয়ে পাথরঘাটা উপজেলায় উঠে বাইক কিংবা অটো নিয়ে চলে যাওয়া যাবে। ভাড়া ১০০-১২০ টাকা জনপ্রতি।

কোথায় থাকবেন

থাকার জন্য ওখান থেকে উপজেলা সদরে ফিরে আসতে হবে।

কাছে খাবারের ব্যবস্থা

ওখানে খাবারের তেমন ব্যবস্থা নেই, কাছেই উপজেলা সদর ১০-২০ মিনিটের দূরত্ব।

কাছের দর্শনীয় স্থান

একই জেলার আলাদা উপজেলায় শুভ সন্ধ্যা বীচ, নিদ্রার চর, টেংরাগিরি ইকো পার্ক এন্ড বিচ।

আরও ছবি

হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ: ছবি ২
হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ: ছবি ৩
হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ: ছবি ৪
হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ: ছবি ৫
হরিণঘাটা ইকো পার্ক এন্ড সি বিচ: ছবি ৬

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন আবির হোসেন, পটুয়াখালী · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

বরগুনা জেলার আরও লুকানো রত্ন

বরগুনা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →