গোড়াপদ্মা, বরগুনা সদর, বরগুনা
ছবি: Tarikul Islam, বরগুনা

বরগুনা সদর, বরগুনা · ম্যানগ্রোভ জংগল, নদী ও সাগরের মোহনা, চর · লুকানো রত্ন

গোড়াপদ্মা

ম্যানগ্রোভ জঙ্গল এর ভিতর দিয়ে ছোট ছোট খাল সুন্দরবনের মত, ফিল দিবে নদী ও সাগরের মোহনা, নদীর বালু চরে ঘোরা, খেলাধুলা করা, সাগরের পাড়ে বসে সাগর অবলোকন। সাগর নদীর মোহনায় বসে ঢেউ দেখার মত ফিল

🗓️ যাওয়ার সেরা সময়জুন-অক্টোবরে পানি বেশী থাকে নভেম্বর-ফেব্রুয়ারী শীতের কুয়াশা ও অতিথী পাখির মেলা
⏱ কতক্ষণ লাগে৩ ঘন্টা
💰 খরচবিনামুল্যে

কীভাবে যাবেন

বরগুনা সদর থেকে মোটরসাইকেল, ইজিবাইকে ৩০/৪০ মিনিট সময় লাগবে অথবা বাসে নিশান বাড়ীয়া বাজারে যেতে হবে সেখান থেকে মোটরসাইকেল বা ইজি বাইকে যেতে হবে

কোথায় থাকবেন

গোড়াপদ্মা ডাক বাংলো অথবা বরগুনা শহরের যেকোন আবাসিক হোটেলে

কাছে খাবারের ব্যবস্থা

আশেপাশে ছোট খাটো খাবারের দোকান আছে তেমন ভালো কোন খাবারের দোকান নেই

সুবিধা

বনের কাছেই ডাকবাংলো থাকায় সেখানে গাড়ী পার্কিং করা যায়।

কাছের দর্শনীয় স্থান

সোবুনিয়া দাশনী পার্ক, কুমিরমারা পর্যটক কেন্দ্র, সুরঞ্জনা ইকো পার্ক, হরিনঘাটা ইকো পার্ক

নিরাপত্তা পরামর্শ

যাতায়াত এর পথে কিছুটা কাচা রাস্তা আছে বর্ষাকালে পিচ্ছিল থাকে আর যেহেতু বনাঞ্চল স্থানীয় কাউকে সাথে নেওয়া ভালো

আরও ছবি

গোড়াপদ্মা: ছবি ২
গোড়াপদ্মা: ছবি ৩
গোড়াপদ্মা: ছবি ৪
গোড়াপদ্মা: ছবি ৫
গোড়াপদ্মা: ছবি ৬
গোড়াপদ্মা: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Tarikul Islam, বরগুনা · ১৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

বরগুনা জেলার আরও লুকানো রত্ন

বরগুনা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →