
কেশবপুর, যশোর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
ভরত রাজার দেউল
ভরত রাজার দেউল (যা স্থানীয়ভাবে ভরত ভায়না নামেও পরিচিত) বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলায় ভদ্রা নদীর তীরে অবস্থিত প্রায় ১৮০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। • এটি আনুমানিক দ্বিতীয় বা গুপ্ত আমলের দিকে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। • ১৮৯৭ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে এই প্রাচীন কাঠামোর বেশ ক্ষতি হয় এবং ১৯২৩ সালের ১০ জানুয়ারি এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে ঘোষণা করা হয়। • ১৯৯৪ থেকে ২০০১ সাল পর্যন্ত চলা খননকাজে এখানে একটি বিশাল ইটনির্মিত প্ল্যাটফর্ম, মন্দির এবং প্রায় ৯৪টি কক্ষের সন্ধান মিলেছে। • এর স্থাপত্যশৈলীতে বৌদ্ধ স্তূপ এবং প্রাচীন মন্দিরের মিশ্রণ দেখা যায়
কীভাবে যাবেন
যশোর শহরের টার্মিনাল থেকে বাসযোগে চুকনগর (১০০ টাকা) সেখান থেকে ভ্যানে বা ইজিবাইকে ভরত ভায়ানাতে (২০/৩০ টাকা)
কোথায় থাকবেন
যশোর শহরে
কাছে খাবারের ব্যবস্থা
ভরত ভায়না বাজার বা চুকনগর বাজার
সুবিধা
টয়লেট
কাছের দর্শনীয় স্থান
নদী
নিরাপত্তা পরামর্শ
-
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Musfique Manzur, যশোর · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে যশোর
ঢাকা থেকে যশোর প্রায় ১৯০ কিমি, সময় লাগে ৪–৫ ঘণ্টা।
- 🚌 বাসে: গাবতলী থেকে গ্রীন লাইন, ঈগল, সোহাগ, হানিফ; নন-এসি ৫৫০–৭৫০৳, এসি ১,০০০–১,৫০০৳।
- 🚆 ট্রেনে: পদ্মা সেতু রেলপথে বেনাপোল এক্সপ্রেস, ভাড়া ৪০০–১,০০০৳।
- ✈️ বিমানে: বিমান, ইউএস-বাংলা, নভোএয়ার; একপথ ৩,৫০০–৫,৫০০৳।
যশোর জেলার দর্শনীয় স্থান
- সাগরদাঁড়ি (মধুসূদনের বাড়ি) — মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা, কপোতাক্ষ নদ আর জাদুঘর।
- গদখালী ফুলের গ্রাম — মাঠের পর মাঠ গোলাপ, গাঁদা, রজনীগন্ধা; দেশের ফুলের রাজধানী।
- বেনাপোল স্থলবন্দর — ভারতের সাথে সবচেয়ে ব্যস্ত সীমান্ত পথ।
- চাঁচড়া রাজবাড়ি ও শিবমন্দির — আঠারো শতকের জোড়বাংলা রীতির শিবমন্দির।
যশোর জেলার বিখ্যাত খাবার ও পণ্য
খেজুরের রস ও গুড় · গদখালীর ফুল · যশোর স্টিচ