নারিকেল রোড, চৌগাছা উপজেলার ফতেপুর থেকে ধুলিয়ানি যাওয়ার পথে, যশোর
ছবি: ARIF, যশোর

চৌগাছা উপজেলার ফতেপুর থেকে ধুলিয়ানি যাওয়ার পথে, যশোর · নারিকেল গাছের রাস্তা · লুকানো রত্ন

নারিকেল রোড

🌴💚 সবুজের বুক চিরে চলে যাওয়া এক মায়াবী পথ—আমাদের চিরচেনা গ্রামবাংলা! 🇧🇩🌾 যশোর জেলার চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর থেকে ধুলিয়ানি যাওয়ার পথটি যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অপূর্ব দৃশ্য। রাস্তার দুপাশে সারি সারি নারকেলগাছ, বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত আর গ্রামের শান্ত পরিবেশ—সব মিলিয়ে চোখ জুড়ানো এক মনোমুগ্ধকর সৌন্দর্য। 🌿🥰 ড্রোনের চোখে ওপর থেকে দেখলে মনে হয়, সবুজের সমুদ্রের বুক চিরে চলে গেছে একটি শান্তির পথ। এই পথ শুধু এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার রাস্তা নয়, এটি বাংলার প্রকৃতি, গ্রামীণ জীবন আর মাটির প্রতি ভালোবাসার এক সুন্দর প্রতিচ্ছবি। 💚 📍 স্থান: ধুলিয়ানী থেকে ফতেপুর, ধুলিয়ানী ইউনিয়ন, চৌগাছা, যশোর। শহরের কোলাহল ছেড়ে এমন সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে! 🌴💚

🗓️ যাওয়ার সেরা সময়বছরের প্রায় সবসময় ই। বিশেষ করে যখন চারদিকে সবুজ থাকে।
⏱ কতক্ষণ লাগে৩০ মিনিট
💰 খরচচৌগাছা থেকে ভ্যান, রিকশাতে করে যেতে পারবেন

কীভাবে যাবেন

চৌগাছা থেকে ধুলিয়ানী যাওয়ার পথে পড়বে

কোথায় থাকবেন

চৌগাছা উপজেলাতে

কাছে খাবারের ব্যবস্থা

১ কিলোমিটার দূরে বাজার আছে

কাছের দর্শনীয় স্থান

বেড়গবিন্দপুর বাওড়, মুক্তারপুর মিনি পার্ক

নিরাপত্তা পরামর্শ

সন্ধ্যার আগে গেলে ভালো হয়

আরও ছবি

নারিকেল রোড: ছবি ২
নারিকেল রোড: ছবি ৩
নারিকেল রোড: ছবি ৪
নারিকেল রোড: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন ARIF, যশোর · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

যশোর জেলার আরও লুকানো রত্ন

যশোর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →