বট তলা - নদীর পাড়, জুগিয়া, জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
ছবি: তারানা, ফেনী

জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

বট তলা - নদীর পাড়, জুগিয়া

অনেক পুরোনো এক বট গাছের ছায়ায় ঘেরা সুন্দর একটি নদীর পাড়। কুষ্টিয়া মূল শহরে যেই গড়াই নদীর পাড় আছে সেটা অনেক ব্যস্ত এবং সবসময় মানবমুখোর, কিন্তু জুগিয়ার এই নদীর পাড় নিরিবিলি, বিকেলে বসলে খোলা হাওয়ার সাথে পাবেন বাদাম, মুড়ি, চানাচুরের ফেরিওয়ালাদের, মাঝে মাঝে স্থানীয় বাউলের গানের আসর আর বিভিন্ন বয়সী মানুষের ছোট ছিপ দিয়ে মাছ ধরার অপরূপ দৃশ্য। অসাধারণ গ্রাম বাংলার প্রকৃতি তে হারিয়ে যেতে চাইলে এক বিকেল কাটিয়ে আসতে পারেন।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোনো মৌসুমে, একেক সময় একেক রুপ দেখা যায়। যেহেতু নদীর পাড়, বিকেল কেন্দ্র করে যাওয়া ভালো।
⏱ কতক্ষণ লাগেকুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ড থেকে ৯ কিলো।গাড়িতে ১৫ মিনিট, রিক্সায় আধা ঘন্টা লাগতে পারে।
💰 খরচনেই

কীভাবে যাবেন

মজমপুর বাসস্ট্যান্ড থেকে রিক্সায় ৫০ টাকা ভাড়া, জুগিয়া গ্রাম / জুগিয়া শাহী মসজিদ বললেই চলে। সেখান থেকে গ্রামের ভেতর দিয়ে হেটে যেতে পারবেন নদীর পাড়। অনেক রিক্সাওয়ালা সরাসরি জুগিয়া বটতলা নদীর পাড় বললেও নামিয়ে দেয়, সেই ক্ষেত্রে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে।

কোথায় থাকবেন

মজমপুর, উপজেলা মোড় ইত্যাদি জায়গায় বেশ কিছু হোটেল আছে। সেগুলো আপনার বাজেট আর পছন্দ অনুযায়ী থাকতে পারবেন।

কাছে খাবারের ব্যবস্থা

নদীর পাড়েই চা দোকান আছে, আর বিকেল হলে বাদাম, চানাচুর, ছোলা, ভাজা পোড়া, ফুচকা, কুলফি এসব পাওয়া যায়।

সুবিধা

টয়লেট এ যেতে হলে গ্রামের কারো বাড়িতে বা মসজিদের টয়লেটে যেতে হবে।

কাছের দর্শনীয় স্থান

হরিপুর ব্রীজ (১১কিলো )

নিরাপত্তা পরামর্শ

কয়েকজন মিলে যাওয়া ভালো, অন্তত ২ জন, যেহেতু নিরিবিলি থাকে। তবে স্থানীয় মানুষ খুবই আন্তরিক।

আরও ছবি

বট তলা - নদীর পাড়, জুগিয়া: ছবি ২
বট তলা - নদীর পাড়, জুগিয়া: ছবি ৩
বট তলা - নদীর পাড়, জুগিয়া: ছবি ৪
বট তলা - নদীর পাড়, জুগিয়া: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন তারানা, ফেনী · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

কুষ্টিয়া জেলার আরও লুকানো রত্ন

কুষ্টিয়া জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →