
উপজেলা: মুন্সিগঞ্জ সদর এলাকা: বজ্রযোগিনী, সুখবাসপুর রোড।, মুন্সীগঞ্জ · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
অতিশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স
অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স মুন্সিগঞ্জের বজ্রযোগিনী এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দর্শনীয় স্থান। এটি প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্মস্থান হিসেবে পরিচিত। এখানে তাঁর স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধ, ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিচিহ্ন রয়েছে। ইতিহাস, প্রাচীন বিক্রমপুরের ঐতিহ্য এবং অতীশ দীপঙ্করের জীবন ও অবদান সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য জায়গাটি বিশেষ আকর্ষণীয়।
কীভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে মুন্সিগঞ্জগামী বাসে মুন্সিগঞ্জ সদর যেতে হবে। সেখান থেকে সিএনজি, অটোরিকশা অথবা রিকশাযোগে বজ্রযোগিনী এলাকার সুখবাসপুর রোডে অবস্থিত অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সে পৌঁছানো যায়। Google Maps ব্যবহার করে সরাসরি লোকেশন অনুসরণ করতে পারবেন। স্থানীয় যানবাহনের ভাড়া ওঠার আগে জেনে নেওয়া ভালো।
কোথায় থাকবেন
অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের আশেপাশে থাকার ব্যবস্থা সীমিত। রাতযাপনের প্রয়োজন হলে মুন্সিগঞ্জ সদর শহরের হোটেলগুলোতে থাকতে পারেন। শহরের জুবিলি রোড ও সুপারমার্কেট এলাকার আশেপাশে সাধারণ মানের আবাসিক হোটেল পাওয়া যায়।
কাছে খাবারের ব্যবস্থা
কমপ্লেক্সের আশেপাশে স্থানীয় ছোট খাবারের দোকান ও চায়ের দোকান পাওয়া যেতে পারে। তুলনামূলক ভালো খাবারের ব্যবস্থা ও রেস্টুরেন্টের জন্য মুন্সিগঞ্জ সদর শহরে যেতে পারেন। সেখানে ভাত, মাছ, মাংস, ফাস্টফুডসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।
কাছের দর্শনীয় স্থান
১. বিক্রমপুরী বৌদ্ধ বিহার ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর ২. ইদ্রাকপুর দুর্গ ৩. পোলঘাটা সেতু ৪. মুন্সিগঞ্জের বিক্রমপুর জাদুঘর ৫. সোনারং জোড়া মঠ
নিরাপত্তা পরামর্শ
দিনের আলো থাকতে ভ্রমণ করুন। এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন স্থান, তাই স্থানীয় পরিবেশ ও দর্শনার্থীদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ছবি তোলার আগে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিন। নিজের ব্যক্তিগত জিনিসপত্র সাবধানে রাখুন।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Imdadul Muhim, ঢাকা · ০২/১১/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে মুন্সীগঞ্জ
ঢাকা থেকে মুন্সীগঞ্জ প্রায় ২৭ কিমি, সময় লাগে ১–১.৫ ঘণ্টা।
- 🚌 বাসে: গুলিস্তান থেকে মাওয়া বা মুন্সিগঞ্জগামী বাস, ভাড়া ৭০–১৫০৳।
- 🚢 লঞ্চে: সদরঘাট থেকে মুন্সিগঞ্জের লঞ্চ, ভাড়া ৫০–১০০৳।
মুন্সীগঞ্জ জেলার দর্শনীয় স্থান
- পদ্মা সেতু ভিউ পয়েন্ট, মাওয়া — দেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতুর চমৎকার দৃশ্য; নদীর পাড়ে ইলিশ ভাজা খাওয়ার জনপ্রিয় জায়গা।
- ইদ্রাকপুর দুর্গ — ১৬৬০ সালের দিকে মীর জুমলার তৈরি মুঘল জলদুর্গ, ইটের গোলাকার মঞ্চ এখনো অক্ষত।
- সোনারং জোড়া মঠ — টঙ্গিবাড়ীতে পাশাপাশি দুটি উঁচু মঠ, বিক্রমপুরের পুরনো স্থাপত্যের নিদর্শন।
- আড়িয়াল বিল — বর্ষায় বিশাল জলাভূমি, শীতে সবুজ মাঠ আর বিলের মিষ্টিকুমড়া; নৌকায় ঘোরার শান্ত জায়গা।
মুন্সীগঞ্জ জেলার বিখ্যাত খাবার ও পণ্য
আলু · পাতক্ষীর · ভাগ্যকুলের মিষ্টি