বাংলা ও English · প্রিন্ট মানের

৬৪ জেলার ম্যাপ

প্রতিটি জেলার আলাদা ৩ডি ম্যাপ: নদী, দর্শনীয় স্থান, পাশের জেলা আর বিখ্যাত খাবার এক ছবিতে। বাংলা ও ইংরেজি মিলিয়ে ১২৮টি ম্যাপ, সব একসাথে, একবার কিনলে সবসময় আপনার।

প্রিভিউ দেখুন
  • ৬৪টি জেলা
  • ১২৮টি ম্যাপ
  • ২১৬০×২৭০০ পিক্সেল
প্রতিটি ম্যাপে

এক ছবিতে পুরো জেলা

স্কুলের অ্যাটলাসের চেয়ে অনেক বেশি তথ্য, আর দেখতেও সুন্দর। প্রতিটি জেলা আলাদা করে হাতে বসিয়ে বানানো।

একই দামে দুই ভাষা

যে ভাষা দরকার, সেটাই নিন

বাংলা ম্যাপ ক্লাস আর পরিবারের জন্য, ইংরেজি ম্যাপ বিদেশি অতিথি, প্রবাসী বা প্রেজেন্টেশনের জন্য। দুটোই আপনার।

  • একই জেলা, একই নকশা, দুই ভাষায় সব লেখা
  • জেলা, নদী আর দর্শনীয় স্থানের নাম সঠিক বানানে
  • ৬৪ জেলা × ২ ভাষা = ১২৮টি ম্যাপ
কাদের জন্য

কাজে লাগবে অনেকের

পড়াশোনা থেকে ভ্রমণ, অফিস থেকে কনটেন্ট: জেলা নিয়ে যে কোনো কাজে।

কেনা খুব সহজ

চার ধাপে সব ম্যাপ

কোনো কার্ড লাগবে না। bKash বা Nagad থেকে টাকা পাঠিয়ে কয়েক মিনিটেই সব ম্যাপ।

  1. Google দিয়ে সাইন ইন

    অনুমোদনের খবর আর ম্যাপগুলো আপনার অ্যাকাউন্টে থাকবে, যেকোনো ডিভাইস থেকে।

  2. ৳৮০ Send Money করুন

    bKash বা Nagad থেকে এই পার্সোনাল নম্বরে:

    01855421280
  3. ফর্মটি পূরণ করুন

    নাম, কোন নম্বর থেকে পাঠালেন আর ট্রানজেকশন আইডি (TrxID)।

  4. নোটিফিকেশন, তারপর ডাউনলোড

    ২–৩ মিনিটের মধ্যে যাচাই হয়ে গেলে নোটিফিকেশন পাবেন, আর সব ম্যাপ খুলে যাবে।

প্রিভিউ

আপনার জেলাটা খুঁজে দেখুন

যেকোনো জেলা খুঁজে বড় করে দেখুন। প্রিভিউতে ওয়াটারমার্ক আছে; কেনার পর ওয়াটারমার্ক ছাড়া পুরো মাপের ম্যাপ পাবেন।

সব ম্যাপ, বাংলা ও ইংরেজিতে৬৪ জেলার ১২৮টি ম্যাপ, ওয়াটারমার্ক ছাড়া, একবারে ডাউনলোড।

উচ্চতার তথ্য: AWS Terrain Tiles · নদী: OpenStreetMap।

দাম

সব ১২৮টি ম্যাপ, একটাই দাম

৳৮০একবারই

প্রতিটি ম্যাপ আলাদা কিনতে হবে না। একবার পেমেন্টে ৬৪ জেলার বাংলা ও ইংরেজি সব ম্যাপ চিরদিনের জন্য আপনার।

  • ৬৪টি জেলার ম্যাপ, বাংলা ও ইংরেজিতে (মোট ১২৮টি)
  • ২১৬০×২৭০০ পিক্সেলের JPG, ওয়াটারমার্ক ছাড়া
  • ৩ডি রিলিফ, নদী, দর্শনীয় স্থান, পাশের জেলা আর বিখ্যাত খাবার
  • প্রিন্ট করে পড়াশোনা, ক্লাস, ভ্রমণ বা দেয়ালে সাজাতে
  • Google অ্যাকাউন্টে থাকে, যেকোনো ডিভাইস থেকে যতবার খুশি ডাউনলোড
  • কোনো ম্যাপ উন্নত হলে নতুন সংস্করণও পাবেন

প্রশ্ন ও উত্তর

৳৮০ কি প্রতিটি ম্যাপের দাম?

না। ৳৮০ দিলে ৬৪টি জেলার বাংলা ও ইংরেজি সব ম্যাপ, মোট ১২৮টি, একসাথে পাবেন।

পেমেন্ট যাচাই হতে কত সময় লাগে?

সাধারণত ২–৩ মিনিট। আমরা নিজে bKash/Nagad অ্যাপে আপনার নম্বর আর TrxID মিলিয়ে দেখি, তাই গভীর রাতে একটু বেশি সময় লাগতে পারে। অনুমোদন হলেই নোটিফিকেশন যাবে, আর এই পেজে সব ম্যাপ ডাউনলোড করা যাবে।

কোথায় কত টাকা পাঠাব?

bKash বা Nagad থেকে 01855421280 নম্বরে ৳৮০ Send Money করুন (এটি পার্সোনাল নম্বর, Payment নয়)। Send Money-র চার্জ থাকলে তা আপনার দিক থেকে যাবে।

ট্রানজেকশন আইডি (TrxID) কোথায় পাব?

টাকা পাঠানোর পর bKash/Nagad থেকে যে SMS আসে তাতে, অথবা অ্যাপের লেনদেনের তালিকায় (Transactions / Statement) TrxID লেখা থাকে। এটি অক্ষর ও সংখ্যা মেশানো একটি কোড, যেমন 9KF7A2B3CD।

একবার কিনলে কতদিন ডাউনলোড করতে পারব?

সবসময়। কেনাটা আপনার Google অ্যাকাউন্টের সাথে থাকে; অন্য ফোন বা কম্পিউটারে একই অ্যাকাউন্টে সাইন ইন করে যতবার খুশি ডাউনলোড করুন।

ম্যাপগুলো কোথায় ব্যবহার করতে পারব?

নিজের পড়াশোনা, ক্লাস, ভ্রমণ পরিকল্পনা, প্রেজেন্টেশন বা ঘর সাজাতে প্রিন্ট করে ব্যবহার করুন। ম্যাপগুলো আবার বিক্রি করা বা অন্য সাইটে ডাউনলোডের জন্য দেওয়া যাবে না। বই, পণ্য বা বিজ্ঞাপনের মতো বাণিজ্যিক কাজে লাগলে info@unseenbangladesh.com-এ যোগাযোগ করুন।

টাকা পাঠিয়েছি, কিন্তু অনুমোদন হয়নি?

নম্বর বা TrxID ভুল হলে মেলানো যায় না; তখন কারণসহ জানিয়ে দেওয়া হয় আর আপনি সঠিক তথ্য দিয়ে আবার পাঠাতে পারবেন। কোনো সমস্যা হলে info@unseenbangladesh.com-এ বা আমাদের Facebook পেজে মেসেজ দিন।

ফেসবুক পেজUnseen BangladeshMeta Verifiedঅফিসিয়াল পেজ · মেটা ভেরিফায়েড ফলো করুন → অ্যান্ড্রয়েড অ্যাপUnseen BangladeshGoogle Play-তে ফ্রি ইনস্টল করুন → ফেসবুক গ্রুপUnseen Bangladesh Communityভ্রমণের গল্প, ছবি আর টিপস যোগ দিন → ইউটিউব চ্যানেলUnseen Bangladeshভ্রমণের ভিডিও আর শর্টস সাবস্ক্রাইব →