বরগুনার সামুদ্রিক মাছ ও শুঁটকি, তালতলী-পাথরঘাটা, বরগুনা
ছবি: মোঃ ইমরান হোসাইন, বরগুনা

তালতলী-পাথরঘাটা, বরগুনা · খাবার

বরগুনার সামুদ্রিক মাছ ও শুঁটকি

বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় জেলা। এ জেলার পাথরঘাটা ও তালতলী এলাকায় সামুদ্রিক মাছ, ইলিশ, চিংড়ি, কাঁকড়া ও বিভিন্ন ধরনের শুঁটকি পাওয়া যায়। তাজা সামুদ্রিক মাছ ও শুঁটকি বরগুনার স্থানীয় খাদ্যসংস্কৃতির পরিচিত অংশ। এসব খাবারের স্বাদ নিতে প্রতিবছর বিভিন্ন স্থান থেকে মানুষ এ অঞ্চলে ভ্রমণ করেন।

কোথায় পাবেন

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, পাথরঘাটা মাছবাজার, বরগুনা শহরের মাছবাজার ও তালতলী বাজার।

পাঠিয়েছেন মোঃ ইমরান হোসাইন, বরগুনা · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

বরগুনা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →