
পটুয়াখালী · খাবার
চালের রুটি
বাংলার গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় চালের রুটি একটি পরিচিত নাম। বিশেষ করে শীতের সকালে গরম গরম চালের রুটি আর গুড়ের স্বাদ যেন বাঙালির চিরচেনা আবেগ। চালের গুঁড়া দিয়ে তৈরি এই রুটি খেতে যেমন সুস্বাদু, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ জীবন ও পারিবারিক ভালোবাসার গল্প। চালের রুটি তৈরির জন্য প্রথমে চালের গুঁড়ার সঙ্গে গরম পানি মিশিয়ে নরম খামির তৈরি করা হয়। এরপর হাতের সাহায্যে রুটির আকার দিয়ে তাওয়ায় সেঁকে নেওয়া হয়। কোথাও এটি নারকেল, গুড় কিংবা ভর্তার সঙ্গে খাওয়া হয়, আবার কোথাও মাংসের ঝোলের সঙ্গেও পরিবেশন করা হয়। গ্রামের বাড়িতে শীতের সকালে চুলার পাশে বসে রুটি তৈরির দৃশ্য এক অন্যরকম আবহ তৈরি করে। পরিবারের সদস্যদের একসঙ্গে বসে খাওয়ার মুহূর্তগুলোও হয়ে ওঠে আনন্দময়। আধুনিক খাবারের ভিড়েও চালের রুটি আজও বাংলার ঐতিহ্য, স্বাদ ও শেকড়ের পরিচয় বহন করে চলেছে। বিভিন্ন উৎসবে চালের রুটির প্রাধাণ্য বেশি পায়। যেকোনো মাংস বা নারকেল ও চিংড়ির ঝোল দিয়ে খাওয়ার প্রচলন রয়েছে।
কোথায় পাবেন
বাংলাদেশের সব অঞ্চলেই কমবেশি পাওয়া যায়। তবে বরিশাল অঞ্চলে বেশি।
পাঠিয়েছেন মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →