
পটুয়াখালী · খাবার
নারকেল খই
নারকেল ও খই গ্রামবাংলার একটি পরিচিত, সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার। ধানের খইয়ের সঙ্গে কোরানো নারকেল মিশিয়ে খেলে তৈরি হয় দারুণ মজার এক জলখাবার। অনেকে স্বাদ বাড়াতে সামান্য গুড় বা চিনি মিশিয়ে খান। গ্রামাঞ্চলে অতিথি আপ্যায়ন, শীতের সকাল কিংবা বিকেলের নাশতায় এই খাবারের প্রচলন রয়েছে। খই হালকা ও মুচমুচে, আর নারকেল খাবারটিতে যোগ করে প্রাকৃতিক সুগন্ধ ও স্বাদ। সহজলভ্য উপকরণে তৈরি এই খাবার বাঙালির গ্রামীণ জীবন, শৈশবের স্মৃতি ও লোকজ খাদ্যসংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে।
কোথায় পাবেন
বরিশাল অঞ্চলে গিরস্থালি বাড়িতে বা বিভিন্ন মেলায়।
পাঠিয়েছেন মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী · ২১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →