সাবিত্রী মিষ্টি , মেহেরপুর, সদর (শহর), মেহেরপুর
ছবি: Zunayed Kaushik, সিলেট

সদর (শহর), মেহেরপুর · খাবার

সাবিত্রী মিষ্টি , মেহেরপুর

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেহেরপুর জেলার অন্যতম পরিচয় হয়ে উঠেছে সাবিত্রী মিষ্টি। স্বাদে অনন্য এই ঐতিহ্যবাহী মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে দেড়শ বছরেরও বেশি ইতিহাস। মেহেরপুরের সাবিত্রী মিষ্টির যাত্রা শুরু হয় ১৮৬১ সালে, ব্রিটিশ শাসনামলে। মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় বাসুদেব সাহা নিজের বাড়ির একাংশে মিষ্টি তৈরি করে বিক্রি শুরু করেন। তিনি পারিবারিকভাবেই মিষ্টি তৈরির পেশার সঙ্গে যুক্ত ছিলেন। কথিত আছে, বাসুদেব সাহা খাঁটি ও নির্ভেজাল উপকরণ দিয়ে একটি স্বতন্ত্র মিষ্টি তৈরির চেষ্টা করছিলেন। দুধের সর ও চিনি ব্যবহার করে তৈরি সেই নতুন মিষ্টিই পরবর্তীতে ‘সাবিত্রী’ নামে পরিচিতি লাভ করে। প্রিয়তমা স্ত্রী "সাবিত্রী"র নামে নিজ আবিষ্কৃত মিষ্টির নামকরণ করেন এই মিষ্টির আবিষ্কারক বাসুদেব সাহা। প্রথম দিকে মেহেরপুরের জমিদার ও অভিজাত সমাজে সাবিত্রী মিষ্টির জনপ্রিয়তা তৈরি হয়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী, জমিদারদের বাড়িতে অতিথি আপ্যায়নেও এই মিষ্টি পরিবেশন করা হতো। ধীরে ধীরে জমিদারবাড়ির গণ্ডি পেরিয়ে এটি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। সাবিত্রী মিষ্টি দেখতে অনেকটা চমচমের মতো হলেও আকারে লম্বা ও চ্যাপ্টা। এর অন্যতম বৈশিষ্ট্য হলো দুধ ও চিনি দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় এবং ঐতিহ্যগতভাবে এর স্বাদ ও মান ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

কোথায় পাবেন

মেহেরপুর শহরের মহিলা কলেজ মোড়ে অবস্থিত "বাসুদেব গ্র্যান্ড সন্স" শোরুমটিই আসল সাবিত্রী মিষ্টির একমাত্র প্রাপ্তিস্থান।

পাঠিয়েছেন Zunayed Kaushik, সিলেট · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

মেহেরপুর জেলার আরও বিখ্যাত পণ্য ও খাবার

মেহেরপুর জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →