
বরিশাল সদর, বরিশাল · খাবার
বরিশালের ঐতিহ্যবাহী 'দধি ঘর'
বরিশালের ঐতিহ্যবাহী 'দধি ঘর' বরিশাল নগরের কে বি হেমায়েত উদ্দিন সড়কে (গির্জা মহল্লা) অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী 'দধি ঘর'। প্রায় এক শতাব্দী আগে ১৯৩০ সালে বাবুগঞ্জের চাঁদপাশা গ্রামের মিনহাজ উদ্দীন রাজ এই দোকানটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে আদু রাজ, আজিজ রাজ, রিয়াজুল কবির এবং বর্তমানে চতুর্থ প্রজন্মের মাহমুদুল হাসান এটি পরিচালনা করে আসছেন। কোনো জাঁকজমকপূর্ণ সাজসজ্জা বা বিজ্ঞাপন ছাড়াই চার পুরুষ ধরে মান ধরে রেখে তারা ব্যবসা পরিচালনা করছেন। এখানকার মূল বিশেষত্ব হলো ঐতিহ্যবাহী কাঁসার বাটিতে খাঁটি দুধের দই, চিড়া, মুড়ি, ঘোল ও মাখন পরিবেশন করা হয়। দীর্ঘ ৫০ বছর ধরে প্রধান কারিগর মো. জাহাঙ্গীর ঐতিহ্যবাহী পদ্ধতিতে খাঁটি দুধ জ্বাল দিয়ে এই সুস্বাদু দই তৈরি করে আসছেন। ৫০ থেকে ১০০ টাকার মধ্যে পরিবেশন করা এসব খাবার কেবল ক্ষুধাই মেটায় না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বরিশালবাসীর স্মৃতি ও ঐতিহ্যের এক অনন্য অংশ হয়ে টিকে আছে।
পাঠিয়েছেন Md Naeem Mridha, পটুয়াখালী · ২০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →