
বরবাড়ী ইউনিয়ন, লালমনিরহাট · ধর্মীয় স্থান · লুকানো রত্ন
নিদাড়িয়া মসজিদ
প্রায় ৩০০ বছরের বেশী পুরাতন একটি মসজিদ, যাতে মোঘল স্থাপত্যশৈলী বিদ্যমান। এক কক্ষ বিশিষ্ট এই মসজিদে ৩ টি গম্বুজ আছে। এখনও এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয়। শুক্রবারে প্রচুর পর্যটক আসেন এখানে। প্রতিষ্ঠাতা ছিলেন পীর এ কামেল সুবেদার মনসুর খা, ১১৭৬ হিজরী সনে। কথিত আছে মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খার মুখে দাড়ি ছিল না।তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে,তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরী করে দিবেন। পরবর্তীতে তাঁর মুখে কোন এক সময়ে দাড়ি গজায় এবং তিনি প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মসজিদ নির্মাণ করে দেন। পুরাতন স্থাপত্য এবং মসজিদ নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য উপযোগী একটা যায়গা। https://www.youtube.com/watch?v=69FX9_EfGS8
কীভাবে যাবেন
পৃথিবীর যে কোন প্রান্ত থেকে বাংলাদেশের লালমনিরহাট সদর আসতে হবে। সেখান থেকে শেয়ার অটো ৫০ টাকা বড়বাড়ি ইউনিয়ন বাজার। সেখান থেকে ১০ টাকা শেয়ার ভ্যানগাড়ী বা রিকশাকে বললেই নিয়ে যাবে।
কোথায় থাকবেন
লালমনিরহাট সদরে বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন
কাছে খাবারের ব্যবস্থা
কাছেই বাজার, সেখানে সবই পাবেন
কাছের দর্শনীয় স্থান
সাহাবী মসজিদ (১/২ কিলো), তিস্তা ব্যারেজ (৮০ কিলো),
নিরাপত্তা পরামর্শ
নিরাপদ... নিশ্চিন্তে চলে যান
আরও ছবি








ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Run With Imran, ঢাকা · ১৫/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →