বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra), বানিয়াচং, হবিগঞ্জ
ছবি: রুবেল বৈষ্ণব, হবিগঞ্জ

বানিয়াচং, হবিগঞ্জ · ধর্মীয় স্থান · লুকানো রত্ন

বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra)

এটি হিন্দু ধর্মালম্বীদের একটি বৃহত্তম মন্দির/আখড়া(৩৬০)। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে স্থানটি দর্শনের জন্য। বিশাল আকৃতির এই মন্দিরে রয়েছেন ১২০ জন সেবকের থাকার জন্য ১২০ টি কক্ষ, অতিথিদের থাকার জায়গা, দুটি প্রবেশদ্বার, এবং মধ্যভাগে শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাঁইর মন্দির । এছাড়া ও মন্দিরের পাশে বিশাল আকৃতির দুটি পুকুর, স্থানীয়দের দৈনন্দিন মৌলিক চাহিদার জন্য রয়েছে একটি বাজার, প্রাইমারি এবং মাধ্যমিক দুটি স্কুল। এই সবকিছুই রয়েছে আখড়া এই জায়গায় । বর্ষাকালীন সময়ে হাওরের মাঝে মনে হয় এ যেন এক স্বর্গরাজ্য!

🗓️ যাওয়ার সেরা সময়জুন ,জুলাই ,আগষ্ট ,সেপ্টেম্বর
⏱ কতক্ষণ লাগে৩ ঘন্টা প্রায়
💰 খরচবিনামূল্য

কীভাবে যাবেন

বর্ষাকালীন সময়ে: হবিগঞ্জ শহরের, কালারডোবা তে রয়েছে সরাসরি বিথঙ্গল যাওয়ার নৌকা। (সকাল ১০ টা - বিকাল ৪টা) অনান্য মৌসুমে: হবিগঞ্জ শহরের খৈয়াইর পুল থেকে জিপ পাওয়া যায় বিথঙ্গলের। বিদ্র: কাচাঁ রাস্তার জন্য পানি শেষ হওয়ার আগে বা পরে যাওয়াই উত্তম!

কোথায় থাকবেন

আখড়ায় অতিথিদের থাকার জায়গা আছে ।

কাছে খাবারের ব্যবস্থা

প্রসাদের ব্যবস্থা আছে , পাশাপাশি বাজার ও খুব কাছে।

কাছের দর্শনীয় স্থান

দিল্লির আখড়া(৮-১০ কিমি)

আরও ছবি

বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ২
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৩
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৪
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৫
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৬
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৭
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৮
বিথঙ্গল বড় আখড়া (Bithangal Akhra): ছবি ৯

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন রুবেল বৈষ্ণব, হবিগঞ্জ · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

হবিগঞ্জ জেলার আরও লুকানো রত্ন

হবিগঞ্জ জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →