
কাপাসিয়া রানিগঞ্জ থেকে তারাগঞ্জ, গাজীপুর · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
ধাঁধার চর
শীতলক্ষ্যা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের মীলনস্থলে মাঝে ছোট একটি সবুজ দ্বীপ । ধাঁধার চর হলো গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীর বুকে জেগে ওঠা একটি রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বালুচর। একে অনেক সময় গাজীপুরের "সেন্ট মার্টিন" বলেও অভিহিত করা হয়। আকার: চরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ কিলোমিটার। এখানে ২৫ থেকে ৩০ প্রজাতির পাখি, বিভিন্ন ধরনের সরীসৃপ, দেশীয় উদ্ভিদ ও লতাগুল্মের বসবাস রয়েছে। চারদিকে স্বচ্ছ জলরাশি আর সবুজের সমারোহ একে এক অনন্য রূপ দিয়েছে। চরের উত্তর প্রান্তে রানীগঞ্জ বাজারের বটতলায় নদীর বাঁধানো ঘাটে দাঁড়ালে ধাঁধার চরটিকে চমৎকার দেখা যায়। খেয়া নৌকা বা ইঞ্চিন নৌকা ভাড়া করে চরে যেতে হয়। চরের দক্ষিণ প্রান্তে তারাগঞ্জ বাজার থেকেও নৌকা পাওয়া যায়।
কীভাবে যাবেন
ঢাকা থেকে ৭০ কিমি। কাপাসিয়া উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ধাঁধার চর। ঢাকা মহাখালি থেকে বাসে কাপাসিয়া ভাড়া ১৫০-২০০ টাকা। কাপাসিয়া তাজউদ্দিন চত্তর থেকে সিএনজি ভাড়া রানিগঞ্জ ৫০ টাকা। সেখান থেকে নৌকা ভাড়া ২০০-৪০০ টাকা।
কোথায় থাকবেন
রাতে থাকার কোন হোটেল নেই।
কাছে খাবারের ব্যবস্থা
তারাগঞ্জ / রানিগঞ্জ বাজার।
সুবিধা
গাড়ি রাখার স্থান রানিগঞ্জ বাজারের বটতলা। অথবা তারাগঞ্জ বাজারের হাসপাতাল মোড়।
কাছের দর্শনীয় স্থান
ইতিহাসের বিখ্যাত একডালা দুর্গ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন এর বাড়ি।
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোকাররম বিল্লাহ, গাজীপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।