শমসের গাজীর দিঘী, চম্পকনগর, ছাগলনাইয়া।, ফেনী
ছবি: নুর নবী হাসান, ফেনী

চম্পকনগর, ছাগলনাইয়া।, ফেনী · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

শমসের গাজীর দিঘী

ফেনী জেলা থেকে ২৪ কিলোমিটার দূরে চম্পকনগরে শমসের গাজীর দীঘি (Shamsher Gazi Pond) অবস্থিত। নবাব সিরাজদৌল্লার আমলে "ভাঁটির বাঘ" হিসেবে পরিচিত শমসের গাজী ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজা, ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা ও ত্রিপুরার রোশনাবাদ পরগণার কৃষক বিদ্রোহের নায়ক। তৎকালীন সময়ে অত্র অঞ্চলে বসবাসরত জনগণের সুপেয় পানির ব্যবস্থা করার জন্য তিনি বেশকিছু দীঘি খনন করেন, যার মধ্যে মনোরম প্রাকৃতিক পরিবেশের শমসের গাজীর দীঘি অন্যতম। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় শমসের গাজী জন্মগ্রহণ করেন। পিতৃহারা শমসের গাজী শুভপুরের তালুকদার জগন্নাথ সেনের কাছে বেড়ে উঠেন এবং তার মৃত্যুর পর শমসের গাজী শুভপুরের খাজনা আদায়ের দায়িত্ব নেন। তিনি চোর ডাকাত ও জলদস্যুদের রুখতে তিনি শক্তিশালী লাঠিয়াল বাহিনী গড়ে তুলেন এবং তার অঞ্চলের জনগণের উন্নয়নের লক্ষ্যে জনহিতকর কাজ শুরু করেন। জনদরদী এই নেতা ১৭৫৭ সালে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন। বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকাটি শমসের গাজীর স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। দিঘী ছাড়াও এখানে শমসের গাজীর সুড়ঙ্গ সহ বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে।

🗓️ যাওয়ার সেরা সময়যে কোন সময়
⏱ কতক্ষণ লাগেফেনী শহর থেকে ১-১.৫ ঘন্টা
💰 খরচনেই

কীভাবে যাবেন

ঢাকা থেকে স্টার লাইন, শ্যামলী, ইউনিক, সোহাগ, গ্রিন লাইন, এস আলম, কেয়া, সৌদিয়া প্রভৃতি বাসে ফেনী যাওয়া যায়। এছাড়া কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে মহানগর গোধূলি ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনে ফেনী যেতে পারবেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলা থেকে শমসের গাজীর দীঘিতে পৌঁছানো যায়।

কোথায় থাকবেন

ফেনী শহরে বেশ কিছু মাঝারী মানের ও ৩ স্টার-৪ স্টার হোটেল রয়েছে।

কাছে খাবারের ব্যবস্থা

কাছে খাবারের ব্যবস্থা নেই। কাছাকাছি বাজার থেকে ব্যবস্থা করতে হবে।

কাছের দর্শনীয় স্থান

বাঁশের কেল্লা

আরও ছবি

শমসের গাজীর দিঘী: ছবি ২
শমসের গাজীর দিঘী: ছবি ৩
শমসের গাজীর দিঘী: ছবি ৪
শমসের গাজীর দিঘী: ছবি ৫
শমসের গাজীর দিঘী: ছবি ৬
শমসের গাজীর দিঘী: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন নুর নবী হাসান, ফেনী · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

ফেনী জেলার আরও লুকানো রত্ন

ফেনী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →