
দাগনভূইয়া, ফেনী · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
প্রতাপপুর বড় বাড়ী
ফেনী জেলার দাগনভূইয়া থানার ৩ নং চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত জমিদার বাড়ী। বর্তমানে বাড়ীটি পরিত্যাক্ত অবস্থায় আছে। এই এলাকার প্রাচীন এতিহ্য জানার ও দেখার জন্য এটি একটি উল্লেখযোগ্য স্থান।
🗓️ যাওয়ার সেরা সময়সারাবছর সব সময় যাওয়া যাবে। বর্যায় না যাওয়া ভালো। পূর্জার সময় গেলে অতিরিক্ত হিসেবে পূর্জা ও মেলা দেখতে পারবেন।
⏱ কতক্ষণ লাগেসেবারহাট বা তুলাতুলি থেকে ৪০/৫০ মিনিট
💰 খরচফ্রি
কীভাবে যাবেন
দাগনভূইয়া উপজেলার তুলাতুলি বাজার বা সেনবাগ, নোয়াখালীর সেবারহাট থেকে সিএনজি যোগে প্রতাপপুর বড় বাড়ী বলে সিএজিতে যাওয়া যাবে। লোকালল ভাড়া ৪০-৬০ টাকা। রিজার্ভ নিলে ৩০০/৪০০ টাকা পড়বে।
কোথায় থাকবেন
জেলা ও উপজেলা উভয় শহরে থাকার জন্য হোটেল পাবেন।
কাছে খাবারের ব্যবস্থা
শুধু ছোট চায়ের দোকান
কাছের দর্শনীয় স্থান
১. রামনগর ছৌধুরী বাড়ী মসজিদ ২.ভাষাশহীদ আব্দুল সালাম মিউজিয়াম, সালাম নগর, দাগনভূইয়া, ফেনী।
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মামুন আব্দুল্লাহ, ফেনী · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।