
খাগড়াছড়ি, খাগড়াছড়ি · পাহাড় ও বন · লুকানো রত্ন
হাতি মাথা স্বর্গের সিড়ি
স্বর্গের সিড়ি খাগড়াছড়ির হাতিমাথা বা হাতিমুড়া এলাকায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ মিটার উপড়ে ৩০০ টি ধাপ বিশিষ্ট এই সিড়িটি স্হানীয় মানুষদের যাতায়াতের সুবিধার্থে তৈরী। এখানে গেলে সুন্দর পাহাড়ি ল্যান্ডস্কেপ ও স্থানীয় পাহাড়ি মানুষের জীবনযাপন উপভোগ করা যায়।
কীভাবে যাবেন
প্রথমে খাগড়াছড়ি সদর থেকে অটোতে জামতলী ঘাটে যেতে হবে। তারপর নদী পার হয়ে প্রায় ২ ঘন্টা ট্রেকিং করার পর স্বর্গের সিড়িতে পৌছাবেন
কোথায় থাকবেন
খাগড়াছড়ি শহরে বিভিন্ন মানের হোটেলে
কাছে খাবারের ব্যবস্থা
শহরের হোটেল
কাছের দর্শনীয় স্থান
আলুটিলা গুহা ৮ কিঃমিঃ
নিরাপত্তা পরামর্শ
ট্রেকিং এ যাওয়ার পূর্বে পর্যাপ্ত খাবার পানি ও শুকনো খাবার সাথে নিন
আরও ছবি







ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন মোঃ তানভীর আহমেদ, রাজশাহী · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
ঢাকা থেকে খাগড়াছড়ি
ঢাকা থেকে খাগড়াছড়ি প্রায় ২৭০ কিমি, সময় লাগে ৬–৭ ঘণ্টা।
- 🚌 বাসে: সায়েদাবাদ/কলাবাগান থেকে শান্তি, শ্যামলী, হানিফ, সেন্টমার্টিন; নন-এসি ৭০০–৮৫০৳, এসি ১,৩০০–১,৭০০৳।
খাগড়াছড়ি জেলার দর্শনীয় স্থান
- আলুটিলা গুহা — পাহাড়ের ভেতর দিয়ে অন্ধকার রহস্যময় গুহা; মশাল হাতে পার হতে হয়।
- রিছাং ঝর্ণা — পাথরের ঢালু পথে পানি গড়িয়ে পড়ে, প্রাকৃতিক স্লাইডের মতো।
- দেবতা পুকুর (মাতাই পুখিরি) — প্রায় ৭০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় রহস্যময় পুকুর।
- হর্টিকালচার পার্ক ও ঝুলন্ত সেতু — শহরের কাছের সাজানো পার্ক, লেক ও ঝুলন্ত সেতু।
খাগড়াছড়ি জেলার বিখ্যাত খাবার ও পণ্য
পাহাড়ি হলুদ · পিনন-হাদি (পাহাড়ি পোশাক)