মায়াবীনি লেক, পানছড়ি, খাগড়াছড়ি
ছবি: জাহিদ হাসান ফয়সাল, খাগড়াছড়ি

পানছড়ি, খাগড়াছড়ি · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন

মায়াবীনি লেক

🌿 মায়াবিনী লেক সম্পর্কে 📍 অবস্থান: পানছড়ি–খাগড়াছড়ি সড়কের পাশে, পানছড়ি উপজেলা, খাগড়াছড়ি। 🏞️ পাহাড়ঘেরা শান্ত পরিবেশ ও লেকের পানির জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। 🚣 নৌকা ভ্রমণ এখানকার অন্যতম আকর্ষণ। 📸 পাহাড়, লেক ও সবুজ প্রকৃতির কারণে ছবি তোলার জন্য ভালো জায়গা। 🌅 বিকেলের দিকে পরিবেশটা বিশেষ সুন্দর হতে পারে।

🗓️ যাওয়ার সেরা সময়জুলাই থেকে অক্টোবর
⏱ কতক্ষণ লাগেখাগড়াছড়ি জেলা থেকে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।
💰 খরচপ্রবেশ মূল্য হচ্ছে যে 40 টাকার একটি টিকেট, এবং ভিতরে রাইট করলে সেগুলোর জন্য আলাদা করে টাকা দিতে হয়, যেমন নৌকা চলা।

কীভাবে যাবেন

_দেশের যেকোনো জায়গা থেকে প্রথমে খাগড়াছড়ি শহরে আসতে হবে, _খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ার মোড় থেকে টেম্পু/ সিএনজি/ হোনডা করে ভাই-বোন ছড়া বাজারে নামতে হবে। _ভাইবোন ছাড়া বাজার থেকে টেম্পু করে দশ টাকা ভাড়া মায়াবিনি লেক।

কোথায় থাকবেন

খাগড়াছড়ি শহরে ভালো মানের অনেক হোটেল আছে সেখানে থেকে সবকিছু ঘুরে দেখতে পারবেন।

কাছে খাবারের ব্যবস্থা

বাজারের পাশে হওয়ার সকল প্রকার খাবার-দাবার খেতে পারবেন, চাইলে পাহাড়ি খাবারও উপভোগ করতে পারবে

সুবিধা

নেটওয়ার্কে একটু প্রবলেম করে , আর কোন প্রকার অসুবিধা নেই

কাছের দর্শনীয় স্থান

মায়াবিনী লেক থেকে পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠির খুব বেশি দূরে নয়।আনুমানিক দূরত্ব: ৮–১০ কিলোমিটার।

নিরাপত্তা পরামর্শ

নিরাপত্তা জনিত কোন সমস্যা নাই।

আরও ছবি

মায়াবীনি লেক: ছবি ২
মায়াবীনি লেক: ছবি ৩
মায়াবীনি লেক: ছবি ৪
মায়াবীনি লেক: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন জাহিদ হাসান ফয়সাল, খাগড়াছড়ি · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

খাগড়াছড়ি জেলার আরও লুকানো রত্ন

খাগড়াছড়ি জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →