কাটাবন, কাটাবন, চরেরহাট, খালিশপু্‌ খুলনা, খুলনা
ছবি: জয় কুমার দে, পিরোজপুর

কাটাবন, চরেরহাট, খালিশপু্‌ খুলনা, খুলনা · গ্রাম ও গ্রামীণ জীবন · লুকানো রত্ন

কাটাবন

খুলনার কাটাবন প্রকৃতির সবুজ শ্যামল সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং স্থানীয় জীবনযাত্রার অনন্য মেলবন্ধনে গড়ে ওঠা এক মনোরম স্থান। শহরের কোলাহল থেকে দূরে কিছুটা স্বস্তির সময় কাটাতে, প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে কিংবা সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে কাটাবন হতে পারে চমৎকার একটি গন্তব্য। স্থানীয় পর্যটক থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের কাছে এর প্রাকৃতিক পরিবেশ ও নিরিবিলি আবহ এক ভিন্নধর্মী অভিজ্ঞতা এনে দেয়।

🗓️ যাওয়ার সেরা সময়যেকোনো সময়
⏱ কতক্ষণ লাগে৩০-৩৫ মিনিট খুলনার শিববাড়ি মোড় থেকে
💰 খরচবিনামূল্যে (নৌকা ভাড়া অর্ন্তভুক্ত)

কীভাবে যাবেন

খুলনার শিববাড়ি মোড় থেকে প্রথমে অটোতে ১৫/২০ টাকা ভাড়ায় বা রিকশায় খালিশপুরের আলমনগর বাজার যাবেন। আলমনগর বাজার থেকে অটো বা রিকশায় হয়ে চরেরহাট যেতে পারেন। এরপর চরেরহাটের ঘাট থেকে নৌকায় ভৈরব নদী পার হয়ে কাটাবনে পৌঁছাবেন।

কোথায় থাকবেন

1. Hotel City Inn ঠিকানা: বি-১, মজিদ সরণি, কেডিএ অ্যাভিনিউ, খুলনা ফোন: +880 1711-298501 2. Hotel Western Inn ঠিকানা: ৫১, খান-এ-সবুর রোড, খুলনা ফোন: +880 1711-431000 3. Hotel Castle Salam ঠিকানা: জি-৮, কেডিএ অ্যাভিনিউ, খুলনা ফোন: +880 1833-321168

কাছে খাবারের ব্যবস্থা

চরেরহাটের আশার আলো রিভার ভিউ ক্যাফের মধ্যেই অসংখ্য খাবারের দোকান রয়েছে।

সুবিধা

আশার আলো রিভার ভিউ ক্যাফের পাকিং, টয়লেট রয়েছে।

কাছের দর্শনীয় স্থান

আশার আলো রিভার ভিউ ক্যাফে - চরেরহাট, খালিশপুর খুলনা।

নিরাপত্তা পরামর্শ

আলমনগর বাজার থেকে চরেরহাট যাওয়ার আগে অটো বা রিকশার ভাড়া ঠিক করে নিন। ভৈরব নদী পার হওয়ার সময় নৌকার নিরাপত্তা নিশ্চিত করুন, মাঝির নির্দেশনা মেনে চলুন। আবহাওয়া খারাপ থাকলে বা নদীতে স্রোত বেশি থাকলে নৌযাত্রা এড়িয়ে চলুন। দিনের আলো থাকতে যাতায়াত শেষ করার চেষ্টা করুন এবং নির্জন স্থানে একা না গিয়ে পরিচিতদের সঙ্গে ভ্রমণ করুন। পাশাপাশি মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।

আরও ছবি

কাটাবন: ছবি ২
কাটাবন: ছবি ৩
কাটাবন: ছবি ৪
কাটাবন: ছবি ৫
কাটাবন: ছবি ৬
কাটাবন: ছবি ৭

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন জয় কুমার দে, পিরোজপুর · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

খুলনা জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →