
বটিয়াঘাটা, খুলনা · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
পুরানো খেয়াঘাট - কোচুবুনিয়া।
রূপসা নদীর শাখা নদী নাম কাজিবাছা। এখানে নদীর পাশে ব্লক করে দেওয়া আছে এবং বিকালে গ্রামীন খুবই সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। যেটা শহরের একঘেয়ে জীবনকে আনন্দ দিতে একদমই পারফেক্ট একটা জায়গা। এখানে ছুটির দিনে খুলনা শহর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন প্রকৃতির হাওয়া এবং নদীর পাশে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পছন্দ করে। এখানে ফাস্টফুড খাবারের ব্যবস্থা আছে। জোয়ার ভাটা হয়,
কীভাবে যাবেন
খুলনা শহর থেকে গল্লামারি আসতে হবে। তারপর বটিয়াঘাটার গাড়িতে উঠে মল্লিকের মোড়ে নামতে হবে। এবং সেখান থেকে ভ্যানে কছুবুনিয়া নদীর পাড় বললেই নিয়ে যাবে।
কোথায় থাকবেন
গ্রামে হওয়ায় এখানে থাকার ব্যবস্থা নাই।
কাছে খাবারের ব্যবস্থা
এখানে প্রয়োজনীয় ফাস্টফুড অবশ্যই পাওয়া যায়।
সুবিধা
মোটরসাইকেল রাখার জায়গা আছে।
কাছের দর্শনীয় স্থান
সুন্দরবন।
নিরাপত্তা পরামর্শ
যথেষ্ট নিরাপদ এবং স্থানীয় লোক খুবই ভালো।
আরও ছবি






ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Utso Golder, খুলনা · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →