
উলানিয়া, মেহেন্দিগঞ্জ, বরিশাল · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
উলানিয়া জমিদার বাড়ি
প্রতিষ্ঠাতা: অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে (আনুমানিক ১৭৭০-১৭৮০ খ্রিস্টাব্দের দিকে) পারস্য (বর্তমান ইরান) থেকে আগত সুফি সাধক শেখ মোহাম্মদ আসাদ আলী রাজাদের আমলে তৎকালীন পরগনার শাসক হিসেবে এই জমিদারির গোড়াপত্তন করেন। নামকরণ: জমিদারি প্রতিষ্ঠার পর এলাকাটি ‘উলানিয়া’ নামে পরিচিতি লাভ করে এবং জমিদার বাড়িটি পুরো অঞ্চলে সামাজিক ও প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থাপত্য ও বৈশিষ্ট্য মুঘল ও ইউরোপীয় মিশ্রণ: জমিদার বাড়ির ভবনসমূহ মূলত মুঘল এবং ভিক্টোরীয় ইউরোপীয় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত। নয়টি মূল ভবন: মূল এস্টেটে ৯টি প্রধান ভবন, একাধিক দিঘি, শান বাঁধানো ঘাট, জোড়া শিব মন্দির এবং কারুকার্যময় একটি বড় জামে মসজিদ রয়েছে। (অবশ্য বেশ কয়েকটি ভবনি ই এখন পরিত্যক্ত, তবে মূল জমিদার বাড়ি এবং মসজিদটির এখনও অস্তিত্ব এবং সৌন্দর্য রয়ে গেছে) বিশাল এলাকা: তৎকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে এস্টেটটির চারপাশ খাল ও পরিখা দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সাংস্কৃতিক ও সংগ্রামের গুরুত্ব প্রতিরোধের কেন্দ্র: মগ ও পর্তুগিজ জলদস্যুদের (হার্মাদ) উপদ্রব থেকে স্থানীয় জনগণকে রক্ষা করতে এই জমিদার পরিবারের নিজস্ব সশস্ত্র বাহিনী ও কামান ছিল। উলানিয়া চৌধুরী পরিবারের ব্যবহৃত বেশ কিছু ঐতিহাসিক কামান বর্তমানে জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে। সাহিত্য ও সংস্কৃতি: বিখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক আসাদ চৌধুরী এবং কবি আসাদ চৌধুরী এই উলানিয়া জমিদার পরিবারেরই বংশধর। বর্তমান অবস্থা সঠিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে প্রাসাদটির বহু অংশ এখন ধ্বংসস্তূপ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এর অলঙ্কৃত খিলান, দৃষ্টিনন্দন নকশা এবং বিশাল আঙিনা আজও দর্শনার্থীদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ।
কীভাবে যাবেন
বরিশাল নদীবন্দর লঞ্চঘাট থেকে লঞ্চ এ করে পাতারহাট ঘাট এরপরে পাতারহাট ঘাট থেকে অটোতে করে প্রথমে পাতারহাট বাজার এবং পাতারহাট বাজার থেকে অটো ভাড়ায় উলানিয়া বাজারে নেমে ৫-১০ মিনিট হাটলেই উলানিয়া জমিদার বাড়ি। অথবা, ঢাকা থেকে সরাসরি আসতে চাইলে সদরঘাট থেকে কালিগঞ্জ এর লঞ্চে উঠে কালিগঞ্জ ঘাটে নেমে ১০-১৫ মিনিটের হাটা দূরত্বেই উলানিয়া জমিদার বাড়ি যাওয়া যাবে।
কোথায় থাকবেন
থাকার জন্য পাতারহাট বাজারে ছোটখাটো হোটেল পেয়ে যাবেন
কাছে খাবারের ব্যবস্থা
খাবারের দোকান অহরহ পেয়ে যাবেন। সাথে তাই হালকা খাবার বা স্ন্যাকস, পানি রাখতে পারেন
কাছের দর্শনীয় স্থান
মেঘনার পাড়, জমিদার বাড়ি মসজিদ
নিরাপত্তা পরামর্শ
যেহেতু নদীপথ, তাই বর্ষাকালে গেলে একটু আবহাওয়া টা বিবেচনা করা উচিত
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন জাওয়াদ সাজিদ, বরিশাল · ০৬/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।