শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি, ডাংগা, পলাশ, নরসিংদী
ছবি: আশরাফুল আলম, নরসিংদী

ডাংগা, পলাশ, নরসিংদী · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি

বাংলার পুরোনো দিনের জমিদারবাড়ি দেখতে কার না ভালো লাগে! বিশাল প্রাচীন ভবন, দেয়ালে নকশা, পুরোনো পুকুরঘাট, গাছপালায় ঘেরা বাগান—সবকিছু যেন আমাদের নিয়ে যায় অতীতের এক অন্য জগতে। এমনই একটি ঐতিহ্যবাহী স্থান হলো লক্ষণ সাহার জমিদার বাড়ি, যা নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা বাজারে অবস্থিত। বাড়িটির পাশেই রয়েছে ছোট একটি কারুকার্যখচিত ঘর। কাছাকাছি দেখা যায় আরেকটি অর্ধনির্মিত বা অসম্পূর্ণ প্রাচীন বাড়ি। পাশাপাশি থাকা এই স্থাপনাগুলো জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। যাঁরা নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসেন, পুরোনো স্থাপত্যের ছবি তুলতে পছন্দ করেন কিংবা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এই জমিদার বাড়ি হতে পারে একটি চমৎকার ভ্রমণগন্তব্য। এই জমিদার বাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পুকুরের চারপাশে থাকা কয়েকটি মঠের কথা।স্থানীয় বর্ণনা অনুযায়ী, একসময় পুকুরের চারপাশে পূজা-অর্চনার জন্য চারটি মঠ ছিল। কালের বিবর্তনে এর কয়েকটি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে একটি মঠের অবশিষ্টাংশ পুকুরঘাটের কাছে দেখা যায় বলে জানা যায়। জমিদার বাড়ির পেছনে রয়েছে গাছপালায় ঘেরা একটি বাগান। বাড়ি ও বাগানসহ পুরো এলাকাটি উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। সময়ের সঙ্গে কীভাবে একটি ঐতিহাসিক স্থাপনার চেহারা বদলে যায়, এই অবশিষ্টাংশ তারই একটি উদাহরণ। সবচেয়ে মজার বিষয় হলো, শুধু লক্ষণ সাহার জমিদার বাড়িই নয়, এর আশপাশে রয়েছে আরও দুটি পুরোনো জমিদারবাড়ি। তাই একবার ডাংগা বাজারে গেলে একই ভ্রমণে একাধিক ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ পাবেন।

🗓️ যাওয়ার সেরা সময়সারা বছর
⏱ কতক্ষণ লাগে২ ঘন্টা
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

১. ট্রেনে ও বাসে নরসিংদী হয়ে ঢাকা থেকে প্রথমে ট্রেনে নরসিংদী রেলস্টেশনে চলে আসুন। স্টেশন থেকে বাসে পাঁচদোনা মোড়ে পৌঁছান। সেখান থেকে সিএনজিতে করে ডাংগা বাজারে যেতে পারবেন। ডাংগা বাজারে পৌঁছানোর পর জমিদার বাড়িতে যাওয়ার জন্য স্থানীয় অটোরিকশা নিতে পারেন। অটোরিকশার ভাড়া আনুমানিক ২০ টাকা। যাতায়াতের পথ: ঢাকা → নরসিংদী রেলস্টেশন → পাঁচদোনা মোড় → সিএনজি → ডাংগা বাজার → অটোরিকশা → লক্ষণ সাহার জমিদার বাড়ি। ২. কুড়িল বিশ্বরোড হয়ে ঢাকা থেকে কুড়িল বিশ্বরোডে গিয়ে সেখান থেকে বাস বা সিএনজিতে মায়ার বাড়ি নামুন। সেখান থেকে অটোরিকশায় আনুমানিক ৫০ টাকা ভাড়ায় ডাংগা বাজারে যেতে পারবেন। ডাংগা বাজারে পৌঁছে আবার স্থানীয় অটোরিকশায় আনুমানিক ২০ টাকা ভাড়ায় লক্ষণ সাহার জমিদার বাড়িতে যেতে পারবেন। যাতায়াতের পথ: কুড়িল বিশ্বরোড → বাস/সিএনজি → মায়ার বাড়ি → অটোরিকশা → ডাংগা বাজার → অটোরিকশা → লক্ষণ সাহার জমিদার বাড়ি।

কোথায় থাকবেন

লক্ষণ সাহার জমিদার বাড়ি ঘুরে দেখতে চাইলে সাধারণত এক দিনেই ঢাকা থেকে এসে ঘুরে আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন

কাছে খাবারের ব্যবস্থা

খাবারের জন্য ডাংগা বাজারে যেতে পারেন। বাজার এলাকায় স্থানীয় হোটেল ও ছোট খাবারের দোকানে সাধারণত ভাত, মাছ, মাংস, ডাল, ভর্তা এবং অন্যান্য দেশীয় খাবার পাওয়ার যায়

সুবিধা

টয়লেট এবং পাকিং এর জায়গা অপযাপ্ত

কাছের দর্শনীয় স্থান

কুন্ডু সাহার জমিদার বাড়ি , সিধেন সাহার জমিদার বাড়ি, শীতলক্ষা নদীতে নৌকা ভ্রমণ, একে খান প্রজেক্ট সাইট

নিরাপত্তা পরামর্শ

ভ্রমণের উপযুক্ত সময়: দিনের আলোয়, সকাল থেকে বিকেল বর্ষাকাল: বৃষ্টি হলে পথ পিচ্ছিল হতে পারে অতিরিক্ত লোক সমাগম এড়াতে ঈদ বা ছুটির দিনে না যাওয়া ভাল

আরও ছবি

শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি: ছবি ২
শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি: ছবি ৩
শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি: ছবি ৪
শতবর্ষী লক্ষণ সাহার জমিদার বাড়ি: ছবি ৫

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন আশরাফুল আলম, নরসিংদী · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

নরসিংদী জেলার আরও লুকানো রত্ন

নরসিংদী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →