
মরজাল, রায়পুরা, নরসিংদী।, নরসিংদী · বিনোদন পার্ক ও রিসোর্ট · লুকানো রত্ন
ওয়ান্ডার পার্ক ও ইকো রিসোর্ট
নরসিংদীর মরজালে অবস্থিত Wonder Park & Eco Resort একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পরিবেশ এবং মনোরম পরিবেশের সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য আকর্ষণীয়। এখানে রয়েছে বিভিন্ন বিনোদনমূলক রাইড, সুইমিং পুল, ওয়াটার স্লাইড, বোটিং এবং পিকনিকের সুবিধা। পাশাপাশি রয়েছে রিসোর্টে থাকার ব্যবস্থা, যা ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। শহরের ব্যস্ততা থেকে দূরে কিছুটা স্বস্তি ও আনন্দ উপভোগ করতে চাইলে Wonder Park & Eco Resort হতে পারে একটি চমৎকার গন্তব্য। প্রকৃতির সান্নিধ্যে আনন্দময় সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা।
কীভাবে যাবেন
নরসিংদী থেকে সিলেট অভিমুখী বাসে করে মরজাল আসতে ভাড়া নিবে 30-40 টাকা। মরজাল থেকে বাসস্ট্যান্ড থেকে যেকোনো রিকশাওয়ালা কে বললেই 10-20 টাকার বিনিময়ে পার্কের গেটে নামিয়ে দিবে
কোথায় থাকবেন
বেশি দূরে থেকে আসলে নরসিংদী শহরে থাকার পরামর্শ দিবো। কারণ আশেপাশে ভালো মানের থাকার জায়গা নিশ্চিত না।
কাছে খাবারের ব্যবস্থা
মরজাল ঢোকার সময় ঢাকা - সিলেট হাইওয়ের পাশে হ্যাভেন হাইওয়ে ইন থেকে খেয়ে যেতে পারেন।
কাছের দর্শনীয় স্থান
ওয়ারি বটেশ্বর ( 6-7 km )
নিরাপত্তা পরামর্শ
ভাড়া অবশ্যই যাচাই করে দিবেন, তবে ভাড়া পরিবর্তিত হতে পারে।
আরও ছবি





ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন প্রিন্স আহম্মেদ, নরসিংদী · ১০/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।