গোমনাতি ফরেস্ট, ডোমার, নীলফামারী
ছবি: Shanto Sen, পঞ্চগড়

ডোমার, নীলফামারী · পাহাড় ও বন · লুকানো রত্ন

গোমনাতি ফরেস্ট

গোমনাতি ফরেস্ট মূলত প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এবং কৃত্রিম বনায়নের সমন্বয়ে গঠিত একটি চমৎকার দর্শনীয় স্থান। সবুজ শালবন এবং বিভিন্ন প্রজাতির গাছের সুশীতল ছায়া এই বনাঞ্চলকে এক অনন্য রূপ দিয়েছে। বনের বুক চিরে বয়ে যাওয়া ছোট নদী এবং তার ওপর নির্মিত কাঠের সেতুটি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ মানসিক প্রশান্তি দেয়। সবুজের মাঝে সময় কাটানো এবং প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য এটি উত্তরবঙ্গের একটি চমৎকার ও মনোরম জায়গা।

🗓️ যাওয়ার সেরা সময়সব সময়। (জুন–সেপ্টেম্বর
⏱ কতক্ষণ লাগেগোমনাতি বাজার থেকে ৫ থেকে ১০ মিনিট
💰 খরচবিনামূল্যে

কীভাবে যাবেন

গোমনাতি ফরেস্টে যাওয়ার জন্য দেশের যেকোনো প্রান্ত থেকে প্রথমে বাস বা ট্রেনে নীলফামারী জেলা শহর অথবা ডোমার রেলওয়ে স্টেশন-এ পৌঁছাতে হবে। • ডোমার সদর থেকে: ডোমার উপজেলা মোড় বা বাজার থেকে গোমনাতি ফরেস্টের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। সদর থেকে সরাসরি ইজি বাইক (অটোরিকশা), সিএনজি চালিত অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত মোটরসাইকেল রিজার্ভ করে গোমনাতি ইউনিয়নে অবস্থিত এই ফরেস্টে যাওয়া যায়। • গোমনাতি বাজার থেকে: আপনি যদি লোকাল বাসে বা ভেঙে ভেঙে গোমনাতী বাজারে আসেন, তবে সেখান থেকে স্থানীয় ভ্যান বা পায়ে হেঁটে খুব সহজেই বনের মূল আকর্ষণীয় স্থানে পৌঁছে যেতে পারবেন।

কোথায় থাকবেন

আবাসিক হোটেল: ডোমার বাজারের আশেপাশে কিছু সাধারণ মানের আবাসিক হোটেল পাবেন। এগুলো বাজেট-বান্ধব এবং ১ রাতের জন্য সাধারণ সুযোগ-সুবিধাসহ রুম পাওয়া যায় (ভাড়া সাধারণত ৫০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে)।

কাছে খাবারের ব্যবস্থা

আবাসিক হোটেলগুলোর কাছাকাছি (১ থেকে ২ কিলোমিটারের মধ্যে) এলাকায় খাওয়ার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।

কাছের দর্শনীয় স্থান

নীলসাগর (দিঘী) ২৫-৩০ কিলোমিটার

নিরাপত্তা পরামর্শ

সকাল থেকে দুপুরের পর পর্যন্ত বনের সৌন্দর্য সবচেয়ে ভালো উপভোগ করা যায়। বিকেল ৫টার মধ্যে বনের ভেতর থেকে ফিরে আসা নিরাপদ, কারণ সন্ধ্যার পর সীমান্ত এলাকার কাছাকাছি হওয়ায় পরিবেশ বেশ নির্জন হয়ে পড়ে।

আরও ছবি

গোমনাতি ফরেস্ট: ছবি ২
গোমনাতি ফরেস্ট: ছবি ৩
গোমনাতি ফরেস্ট: ছবি ৪
গোমনাতি ফরেস্ট: ছবি ৫
গোমনাতি ফরেস্ট: ছবি ৬
গোমনাতি ফরেস্ট: ছবি ৭
গোমনাতি ফরেস্ট: ছবি ৮
গোমনাতি ফরেস্ট: ছবি ৯
গোমনাতি ফরেস্ট: ছবি ১০

ম্যাপে অবস্থান

পাঠিয়েছেন Shanto Sen, পঞ্চগড় · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

নীলফামারী জেলার আরও লুকানো রত্ন

নীলফামারী জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →