
ডিমলা, নীলফামারী · পাহাড় ও বন · লুকানো রত্ন
মায়াকানন (ডিমলা ফরেস্ট)
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবস্থিত একটি চমৎকার এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন স্থান। এটি মূলত ৩নং ডিমলা সদর ইউনিয়নের অন্তর্গত এবং স্থানীয়ভাবে এটি অন্যতম প্রধান একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণপিয়াসুদের জন্য রোমাঞ্চকর স্থান। ডিমলা হতে রামডাঙ্গা হয়ে ঘাটেরপাড় এলাকায় বুড়িতিস্তা নদীর নিকটে এই মনোরম স্থানটির অবস্থান। এখানকার প্রধান গাছ হলো জারুল। বসন্তকালে তাই জারুল ফুলের এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয়। একবার এই স্থানে গেলে আপনি এর মায়ায় পড়তে বাধ্য। তাই আমি এর নাম দিয়েছি মায়াকানন। এই বনটিকে ঘিরে পর্য টনের অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। স্থানীয়রা একে দুষ্টুমি করে প্রেম বাগানও বলে থাকে।
কীভাবে যাবেন
নীলফামারী শহর থেকে বাস বা অটোতে করে ডোমার আাসবেন। সেখান থেকে ডিমলার অটোতে উঠে ডিমলা ফরেস্ট বললেই আপনাকে নিয়ে যাবে এই রোমাঞ্চকর বনে। এ ছাড়াও ডিমলা উপজেলার কাউসার মোড় থেকে অটোতে করে খুব সহজেই ১০ টাকা দিয়ে আপনি আসতে পারবেন এই মায়াকাননে। তবে মায়াকানন যেহেতু এখনও সেভাবে পরিচিতি পায়নি, তাই ফরেস্ট বললে সহজেই চিনতে পারবে।
কোথায় থাকবেন
ডিমলা ও ডেমারে থাকার মতো বেশ কিছু হোটেল রয়েছে। ভিআইপিভাবে তিস্তা অবসর এবং নীলফামারী ডাকবাংলোতেও থাকতে পারবেন।
কাছে খাবারের ব্যবস্থা
আশেপাশে চা-বিস্কুটের দোকান রয়েছে। একটু দূরে ডিমলায় হোটেল রয়েছে।
সুবিধা
মোবাইল নেটওয়ার্ক সবসময় থাকে।
কাছের দর্শনীয় স্থান
ডিমলা ফরেস্ট হতে তিস্তা ব্যারেজের সড়কপথের দূরত্ব প্রায় ১৮.৯ কিলোমিটার। এছাড়াও এখান থেকে ৩-৪ কি.মি.-এর মধ্যে বুড়ি তিস্তা সেচ প্রকল্প এবং কুটির ডাঙ্গা গ্রাম বিকালে দিকে অপরূপ সৌন্দর্য নিয়ে দাড়িয়ে থাকে।
নিরাপত্তা পরামর্শ
এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল। স্থানীয় কাউকে সাথে নিলে খুবই ভালো হয়।
২০০৬ সালের ব্যাচের পিকনিক
আমার ২০০৬ সালের এসএসসির বন্ধুরা মিলে গত ঈদে পরিবার নিয়ে সেখানে ঘুরতে গিয়েছিলাম। সবাই অনেক মজা করেছি। আমার ছেলেরা ফুটবল খেলেছি। মেয়েরা হাড়িভাঙ্গা খেলা করেছে। তবে আমাদের থেকে আমাদের স্থী-সন্তানদের আনন্দ ছিল দেখার মতো। সত্যিই দিনটি খুব মজার ছিল। আমি ঢাকা থেকে গ্রামে গেলে একবার হলেও মায়াকানন (ডিমলা ফরেস্ট) ঘুরতে যাই।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Nazmul Huda, নীলফামারী · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।