
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন, মানিকগঞ্জ · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
বেতিলা জমিদার বাড়ি
স্থানীয়ভাবে এটি বেতিলা জমিদার বাড়ি নামে পরিচিত হলেও এর প্রকৃত ইতিহাস নিয়ে নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না। সরকারি তথ্যেও এটিকে পুরোনো জমিদার বাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছে, আবার অন্য ঐতিহাসিক সূত্রে বলা হয়েছে, এটি মূলত ধনী পাট ব্যবসায়ী পরিবারের বসতবাড়ি ছিল। লোকমুখে প্রচলিত তথ্য অনুযায়ী, কলকাতার পাট ব্যবসার সঙ্গে যুক্ত জ্যোতি বাবু ও সত্য বাবুর মতো ব্যবসায়ীদের সঙ্গে এই বাড়ির ইতিহাসের সম্পর্ক রয়েছে। সে সময় বেতিলা খাল ছিল গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এই খাল দিয়ে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর সঙ্গে যোগাযোগ করা যেত এবং বড় বড় মহাজনী নৌকা ও বজরা চলাচল করত। ব্যবসার সুবিধার জন্যই এই এলাকায় ধনী ব্যবসায়ীরা বসতি গড়ে তুলেছিলেন বলে ধারণা করা হয়। বর্তমানে পাশাপাশি থাকা পুরোনো ভবনগুলোতেই সেই সময়ের স্থাপত্যের ছাপ দেখা যায়। দুই তলা ভবনগুলোর বিশালত্ব আর পুরোনো নির্মাণশৈলী দেখলে সহজেই বোঝা যায়, একসময় এখানে বেশ সমৃদ্ধ একটি পরিবারের বসবাস ছিল। তবে দুঃখের বিষয়, সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির অনেক অংশই জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে এটি সরকারি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
কীভাবে যাবেন
ঢাকার গাবতলী বাস টার্মিনাল বা মাজার রোড থেকে মানিকগঞ্জগামী বিভিন্ন লোকাল বা ডাইরেক্ট বাস পাওয়া যায় (যেমন: সেলফি পরিবহন, নীলাচল পরিবহন, পদ্মা লাইন বা মানিকগঞ্জ এক্সপ্রেস)। এই বাসগুলোতে চড়ে সরাসরি চলে যেতে হবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে। (ভাড়া সাধারণত ১২০ থেকে ১৫০ টাকার মতো, সময় লাগবে প্রায় ১.৫ থেকে ২ ঘণ্টা)। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে সিএনজি, অটোরিক্সা বা স্থানীয় বাহনে করে চলে যাবেন বেতিলা বাসস্ট্যান্ডে।বেতিলা বাসস্ট্যান্ড বা বেতিলা বাজার থেকে রিকশা কিংবা অটোবাইক নিয়ে খুব অল্প সময়েই পৌঁছে যেতে পারবেন সরাসরি বেতিলা জমিদার বাড়ি। (বিকল্প রুট - সাটুরিয়া হয়ে): আপনি যদি সাভারের পাটুরিয়া মহাসড়ক ছেড়ে সাটুরিয়া হয়ে যেতে চান, তবে সাভার/নবীনগর থেকে সাটুরিয়াগামী লোকাল বাস বা সিএনজি পাওয়া যায়। সাটুরিয়া হয়ে মানিকগঞ্জ সদরের দিকে যাওয়ার পথেই বেতিলা এলাকার লোকাল ট্রান্সপোর্ট ধরা সহজ হয়। তবে পর্যটকদের জন্য সবচেয়ে সহজ ও ঝামেলাহীন পথ হলো সাভার থেকে সরাসরি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বেতিলায় যাওয়া।
কোথায় থাকবেন
জেলা সদরে
কাছে খাবারের ব্যবস্থা
শুকনো খাবার ও পানি সাথে নিতে পারেন।
সুবিধা
কোন পাবলিক টয়লেট নেই সেখানে
কাছের দর্শনীয় স্থান
Matta Moth (2.9 KM)
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Anamul Hoque Rasel, ঢাকা · ১১/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →