
হরিরামপুর, মানিকগঞ্জ · নদী, সৈকত বা লেক · লুকানো রত্ন
আন্ধারমানিক পদ্মাপাড়, হরিরামপুর
আন্ধারমানিক পদ্মাপাড়, হরিরামপুর প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ এক নিরিবিলি গন্তব্য। এখানে গেলে বিশাল পদ্মার জলরাশি, বিস্তীর্ণ বালুচর, নৌকা ও জেলেদের নদীকেন্দ্রিক জীবন খুব কাছ থেকে দেখা যায়। বিকেলে নদীর পাড়ে বসে নির্মল বাতাস উপভোগ করা, চরে হাঁটা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ছবি তোলার পাশাপাশি সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। বর্ষায় পদ্মার উত্তাল রূপ আর শুষ্ক মৌসুমে জেগে ওঠা চর, দুই সময়ের অভিজ্ঞতাই আলাদা। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতি, নদী ও গ্রামীণ জীবনের স্বাদ নিতে চাইলে আন্ধারমানিক হতে পারে সুন্দর একটি দিনের ভ্রমণ।
কীভাবে যাবেন
হরিরামপুর বাসস্ট্যান্ড থেকে ২০-৩০ টাকা রিক্সা ভাড়া দিয়েই যেতে পারবেন। আর ঝিটকা বাসস্ট্যান্ড থেকে ৫০-৬০ টাকা রিক্সা ভাড়া লাগতে পারে। অটোতে আরো কম লাগবে ৩০/৪০ টাকার মতো।
কোথায় থাকবেন
হোটেল নেই।
কাছে খাবারের ব্যবস্থা
ছোট ছোট চায়ের দোকান ও কিছু ভাসমান রেস্তোরাঁ আছে। কফি শপও আছে।
সুবিধা
টয়লেট নেই।
কাছের দর্শনীয় স্থান
কাছেই কালীতলা নামে আরেকটি জায়গা আছে। সেটিও পদ্মা নদীর পাড় ঘেষা।
নিরাপত্তা পরামর্শ
নিজেই এক্সপ্লোর করতে পারেন।
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন ইমরান হোসেন, মানিকগঞ্জ · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →