
উলিপুর, কুড়িগ্রাম · হাওর, বিল ও জলাভূমি · লুকানো রত্ন
উলিপুর কাচারী পার্ক
উলিপুর কাচারী পুকুর উলিপুর শহরের প্রাণকেন্দ্রে, উলিপুর বাজারের ভেতরে অবস্থিত একটি পরিচিত ও মনোরম স্থান। বড় কোনো পর্যটনকেন্দ্র না হলেও বিকেলে স্থানীয়দের হাঁটাহাঁটি, আড্ডা ও অবসর কাটানোর জন্য এটি বেশ জনপ্রিয়। পুকুরের চারপাশ গ্রিল দিয়ে ঘেরা, পাড়ে রয়েছে হাঁটা ও বসার ব্যবস্থা। বিকেলের মৃদু পরিবেশে ফুচকা খেতে খেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার আমেজটাও বেশ উপভোগ্য।
কীভাবে যাবেন
কুড়িগ্রাম থেকে উলিপুর বাজার 18 কিলো। জনপ্রতি ভাড়া ৩০ টাকা। উলিপুর বাজারে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে
কোথায় থাকবেন
থাকার কোন জায়গা নেই।
কাছে খাবারের ব্যবস্থা
বিভিন্ন ধর্মী খাবারের দোকান আছে, ফুচকা, রেস্টুরেন্ট
কাছের দর্শনীয় স্থান
মুন্সিবাড়ি জমিদার বাড়ি ২ কিলোমিটার
আরও ছবি




ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন nur alam, কুড়িগ্রাম · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →