মুন্সিবাড়ি জমিদার বাড়ি, উলিপুর, কুড়িগ্রাম
ছবি: nur alam, কুড়িগ্রাম

উলিপুর, কুড়িগ্রাম · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

মুন্সিবাড়ি জমিদার বাড়ি

★ ৪.০ · ২টি রিভিউ

ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন উলিপুরের ঐতিহাসিক মুন্সিবাড়ি। উলিপুরের ধরণীবাড়ীতে অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি ঘিরে রয়েছে নবাবি আমল থেকে চলে আসা মুন্সি পরিবারের নানা ইতিহাস ও কিংবদন্তি। জনশ্রুতি অনুযায়ী, নবাব সিরাজউদ্দৌলার আমলে বনওয়ারী মুন্সি ছিলেন নবাবের অধীনে কর্মরত একজন মুন্সি; পরবর্তীতে তিনি এই অঞ্চলে জমি লাভ করে পরিবারের ভিত্তি গড়ে তোলেন। ধারণা করা হয়, বর্তমান মুন্সিবাড়িটি ১৮৮০ খ্রিষ্টাব্দে নির্মিত, যার স্থাপত্যশৈলী ও শিল্পনৈপুণ্য আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। শতবর্ষের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা এই স্থাপনার প্রতিটি ইট যেন বলে যায় হারিয়ে যাওয়া এক সময়ের গল্প। ইতিহাসের ছোঁয়া, স্থাপত্যের সৌন্দর্য ও ঐতিহ্যের আবেশে মুন্সিবাড়ি কুড়িগ্রামের এক অনন্য দর্শনীয় স্থান।

🗓️ যাওয়ার সেরা সময়সব সময়
⏱ কতক্ষণ লাগেউলিপুর বাজার ১৫ মিনিট লাগে
💰 খরচকোন টাকা লাগেনা

কীভাবে যাবেন

উলিপুর বাজার থেকে, কোন অটো বা রিস্কা চালককে বললে নিয়ে যাবে

কোথায় থাকবেন

আশেপাশে থাকার কোন স্থান নেই। উলিপুর বাজারে থাকা লাগবে

কাছে খাবারের ব্যবস্থা

সাথে ছোট একটি বাজার আছে

কাছের দর্শনীয় স্থান

জিয়া পুকুর

আরও ছবি

মুন্সিবাড়ি জমিদার বাড়ি: ছবি ২
মুন্সিবাড়ি জমিদার বাড়ি: ছবি ৩
মুন্সিবাড়ি জমিদার বাড়ি: ছবি ৪
মুন্সিবাড়ি জমিদার বাড়ি: ছবি ৫

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ Freelancer Habibur (০৯/১০/২০২৬): মুন্সিবাড়ি জমিদার বাড়ি ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। শত বছরের পুরোনো এই স্থাপনাটির স্থাপত্যশৈলী ও পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। কুড়িগ্রামের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে একটি অসাধারণ দর্শনীয় স্থান। ইতিহাস ও ঐতিহ্যপ্রেমীদের জন্য জায়গাটি একবার হলেও ঘুরে দেখার মতো। অত্যন্ত সুন্দর ও ঐতিহাসিক একটি স্থান.
  • ★★★☆☆ মেহেদী হাসান (০৮/১০/২০২৬): যেতে হবে। দেখে তো ভালোই লাগছে।

পাঠিয়েছেন nur alam, কুড়িগ্রাম · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

কুড়িগ্রাম জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →