
গাংনী, মেহেরপুর · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন
ভাটপাড়া নিলকুঠী ও ডিসি ইকো পার্ক
নীলকুঠি ও ডিসি ইকোপার্ক মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়ায় ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠি (Bhatpara Neelkuthi) অবস্থিত। ১৮৫৯ সালে নির্মিত ভাটপাড়া নীলকুঠি তৈরীতে ইট, চুন-শুরকি, লোহার বীম এবং ইটের টালি ব্যবহার করা হয়েছে। কাজলা নদীর তীরে অবস্থিত ব্রিটিশ বেনিয়াদের নির্যাতনের সাক্ষী ভাটপাড়া নীলকুঠিরের দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৭০ ফুট। কুঠিবাড়ির মূল ভবন ছাড়াও বর্বরতার ইতিহাস মনে করিয়ে দিতে আজো জরাজীর্ণ অবস্থায় টিকে আছে জেলখানা, মৃত্যুকূপ এবং ঘোড়ার আস্তাবল। প্রায় ২৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত ভাটপাড়া কুঠিবাড়ির বর্তমান আয়তন কমে গেলেও অবশিষ্ট জায়গাতে ২০১৭ সালে মেহেরপুর জেলা প্রশাসন ডিসি ইকোপার্ক (DC Eco Park) প্রতিষ্ঠা করেন। ভাটপাড়া নীলকুঠিকে ঘিরে তৈরি ডিসি ইকোপার্কে আছে কৃত্রিম লেক, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, ঝর্ণাধারা, খেলাধুলার সরঞ্জাম এবং ফুলের বাগান।
কীভাবে যাবেন
যেকোনো বাসস্টান্ড বা রেল স্টেশন থেকে প্রথমে কুষ্টিয়া এবং দক্ষিন অঞ্চলের মানুষ চুয়াডাংগা আসবেন।এরপর মেহেরপুর জেলার বাসে করে মেহেরপুর জেলার গাংনী বাসস্টান্ড এ নামবেন।এরপর বাসস্টন্ড থেকে একটি ভান নিয়ে জন প্রতি (১০-২০) টাকা ভাড়া দিয়ে ভাটপাড়া ডিসি ইকোপার্কে চলে যাবেন।বেশিরভাগ সময় ২য় গেইটটি খোলা থাকে।তাই ভানওয়ালাকে বলে ২য় গেইটে নামবেন।
কোথায় থাকবেন
মেহেরপুর জেলার কলেজ মোড় বাসস্টান্ড এ গেলেই পেয়ে যাবেন।
কাছে খাবারের ব্যবস্থা
Fast food
কাছের দর্শনীয় স্থান
১/মুজিবনগর ২/আমঝুপি নীলকুঠি
আরও ছবি









ম্যাপে অবস্থান
পাঠিয়েছেন Shomrat Ahmed, মেহেরপুর · ০৭/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।