অযোধ্যা মঠ বা কোদলা মঠ, ফকিরহাট, বাগেরহাট
ছবি: মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী

ফকিরহাট, বাগেরহাট · ঐতিহাসিক স্থান · লুকানো রত্ন

অযোধ্যা মঠ বা কোদলা মঠ

★ ৫.০ · ১টি রিভিউ

কোদলা মঠ বা অযোধ্যা মঠ অপূর্ব অলংকরণ সমৃদ্ধ কোদলা মঠটি বাগেরহাট শহর থেকে প্রায় ১০ কি.মি দূরে এবং বাগেরহাট জেলার অযোধ্যা গ্রামে অবস্থিত। অযোধ্যা নামক গ্রামে অবস্থিত হওয়ায় একে অযোধ্যা মঠও বলা হয়ে থাকে। পার্শ্ববর্তী ভূমি থেকে মঠটির উচ্চতা ১৮.২৯ মি. এবং দেয়ালের প্রশস্ততা ২.৭৫ মি। শিখর স্টাইলে নির্মিত এই মঠের উত্তর দিক ব্যতীত তিনদিকে একটি করে প্রবেশ পথ আছে এবং প্রধান প্রবেশ দরজাটি দক্ষিণমুখী। মন্দিরটির আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর কারুকার্য খচিত পোড়ামাটির ইটের অনিন্দ্য সুন্দর অলংকরণ। প্রায় সম্পূর্ণ মঠটিই একসময় পোড়ামাটির ফলকে আচ্ছাদিত ছিল। মঠের কার্নিশের উপরে বাংলায় উৎকীর্ণ একটি লিপি রয়েছে। কার্নিশের উপর স্থাপিত এই ‘পোড়ামাটির ফলকে উৎকীর্ণ বাংলা লিপি’-র তথ্যাংশ নিশ্চিত করে যে, ১৭ শতকের শুরুর দিকে তারক ব্রহ্মার প্রতি উৎসর্গীকৃত মঠটি একজন ব্রাহ্মণ দ্বারা নির্মিত হয়েছিল। জনশ্রুতি অনুসারে যশোরের রাজা প্রতাপাদিত্য তার সভাকবি অভিলাষ সরস্বতী-র স্মৃতি চিহ্ন হিসেবে মঠটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। Kodla Math The elegant Kodla Math is located at village Ajodhya in Bagerhat District, a distance of 10 kilometers from Bagerhat town. It is also called Ajodhya Math as it is located in the village of Ajodhya. The Kodla Math is 18.29 meter high from the surrounding ground having 2.75 meter thick walls. The temple constructed with Sikhara Style, has three entrances on each side, except the north, with the main doorway facing south. The attractive feature of the temple is profusely decorated of it’s brick ornamentation. A fragmentary Bengali inscription on a brick, fixed over the cornice, records that the math was erected by a Brahmana and was dedicated to Taraka Brahama probably in the early 17th century. According to legend, the temple was built by Raja Pratapadityo of Jessore as memorial to his court pandit, Abilamba Sarasvati.

🗓️ যাওয়ার সেরা সময়সারাবছর
⏱ কতক্ষণ লাগেঢাকা থেকে ৩-৪ ঘন্টা ।
💰 খরচবিনামুল্যে

কীভাবে যাবেন

ঢাকা থেকে খুলনার বাসে করে বাগেরহাট বা ফকিরহাট নামবেন। সেখান থেকে অটো বা মটোর বাইকে অযোধ্যা গ্রামে আসবেন। ড্রাইভার আপনাকে অযোধ্যা মঠে নামিয়ে দিবেন।

কোথায় থাকবেন

বাগেরহাট পর্যটন মোটেল বা হোটেল। এছাড়া ফকিরহাট হোটেলে থাকা যাবে।

কাছে খাবারের ব্যবস্থা

আশেপাশে তেমন কোনো দোকান নেই। তবে টেবিলে করে হাল্কা খাবার বিক্রি করে।সাথে করে খাবার বা পানি নিয়ে যাওয়াই উত্তম ।

সুবিধা

মটোর বাইক নিয়ে যাওয়া যাবে। বাস বা বড় কার না নিয়ে আসার অনুরোধ ।

কাছের দর্শনীয় স্থান

বাগেরহাট ষাট গুম্বজ মসজিদ এবং খাঁজা খাঁনজাহান আলীর মাজার শরীফ।

নিরাপত্তা পরামর্শ

অটোযোগে গেলে ড্রাইভারই একজন ভালো গাইড।

আরও ছবি

অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ২
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৩
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৪
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৫
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৬
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৭
অযোধ্যা মঠ বা কোদলা মঠ: ছবি ৮

ম্যাপে অবস্থান

রিভিউ

  • ★★★★★ Nihal (০৮/১০/২০২৬): অসম্ভব সুন্দর

পাঠিয়েছেন মো. মেহেদী হাসান সজীব, পটুয়াখালী · ০৮/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।

Unseen Bangladesh অ্যাপে খুলুন →

বাগেরহাট জেলার ভ্রমণ গাইড: সব দর্শনীয় স্থান →