
চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর · খাবার
ওয়ান মিনিটের আইসক্রিম
চাঁদপুর সদর উপজেলার কালীবাড়ির মোড় থেকে একটু দক্ষিণে এগোলেই দেখা মিলবে ওয়ান মিনিট মিষ্টান্ন ভাণ্ডারের। মাত্র ৫০ টাকা প্রতি কাপ! এক কাপ এই সুস্বাদু আইসক্রিম মুখে দিলেই যেন নিমিষেই দূর হয়ে যায় সারাদিনের ক্লান্তি। 🍦 সবচেয়ে মজার বিষয় হলো, এই আইসক্রিম তৈরি হয় তাদের নিজেদের হাতেই। আর এই ঘরোয়া স্বাদের টানেই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। স্বাদ, তৃপ্তি আর ভালো লাগার এক কাপ আইসক্রিম, যা একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে!
পাঠিয়েছেন Km Shoyab, চাঁদপুর · ০৯/১০/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।