
পাটগ্রাম, লালমনিরহাট · খাবার
নালমনির পান সুপারি
হামার নালমনির পান সুপারি। যার আঞ্চলিক নাম গুয়া পান। দোকানত বেচায় খিলি পান। এই গুয়া পান ছারা হামার সাগাই সোদরক কোনমতে কাও খুশি করির পাবেন না। কারো বাড়িত নয়া বউ দেখির গেইছেন যদি ওটে ওমাক কাহো পান না খোয়ায় তাইলে ওমা কোন মানসির জাতও না। সবাকে কেয়া বেড়াবে ওমার বাড়িত নয়া বউ দেখির গেইনো একনা পানও খোয়াইল না। সাগাইক ১০ থাকি ১৫ আইটেম খোয়াইছেন যাবার আগোত গুয়া পান খোয়ান নাই, কাম শ্যাষ খাওয়া যেন পরিপূর্ণ হয় নাই। বাড়িত নতুন কোন সাগাই আইচছে কিছু খোবার পান নাই, একটা পান আর একটা গুয়া দিলেই হোবে। জব্বর মেহমানদারি। যার আমার আঞ্চলিক ভাষা বুঝতে পারেন নাই তাদের জন্য শুদ্ধ ভাষায় লিখে গেলাম। আমাদের লালমনিরহাটের পান সুপারি। কারো বাড়িতে নতুম বউ দেখতে গিয়েছেন যদি সেখানে যদি ওনাদেরকে পান সুপারি খেতে না দেওয়া হয় তাহলে যাবার সময় সামনে যাকে পাবে তাকে বলবে ওদের বাড়িতে গেলাম একটা পানও খাওয়াইলো না। বাড়িতে মেহমান এসেছে ধরুন ১০ থেকে ১৫ আইটেম মজাদার খাবার খাওয়ানো হয়েছে খাওয়া শেষে যাওয়ার সময় যদি পান সুপারি খেতে না দেওয়া হয় মনে হয় মেহমানদারি পরিপূর্ণ হয় নি। এবার বাড়িতে নতুন কোন মেহমান এসেছে কোন কিছু রেডি করে খাওয়াতে পারেন নাই একটি পান ও এক টুকরা সুপারি দিলেই হবে। মেহমান মহা খুশি। এছাড়াও আরো অনেক ইতিহাস আছে আমাদের পান সুপারি নিয়ে।
কোথায় পাবেন
লালমনিরহাট এর প্রায় প্রতিটি বাড়িতে পান সুপারির গাছ আছে। যেটা রোপণ করা হয় শুধু মাত্র নিজেরা এবং মেহমান খাওয়ানোর জন্য।
পাঠিয়েছেন Rubel Hossain, লালমনিরহাট · ০৭/১১/২০২৬। তথ্যগুলো একজন দর্শনার্থীর পাঠানো, যাওয়ার আগে স্থানীয়ভাবে যাচাই করে নিন।
Unseen Bangladesh অ্যাপে খুলুন →
লালমনিরহাট জেলার বিখ্যাত খাবার ও পণ্য
ভুট্টা
লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান
- তিস্তা ব্যারাজ — দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের ব্যারাজ; নদী, চর আর সূর্যাস্ত।
- তিনবিঘা করিডোর ও দহগ্রাম — ভারতের ভেতর দিয়ে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতায় যাওয়ার করিডোর।
- তুষভাণ্ডার জমিদার বাড়ি — কালীগঞ্জে পুরনো জমিদার বাড়ি ও মন্দির।